ক্রোমাটিন জালিকা কাকে বলে?

কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই ক্রোমাটিন জালিকা। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় এবং এদের আলাদাভাবে ক্রোমোসোম হিসেবে দেখা যায়। ক্রোমোসোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলি বহন করে … Read more

সারকোলেমা কী?

সারকোলেমা হল একটি বিশেষ ধরনের পাতলা, স্বচ্ছ ঝিল্লি যা কঙ্কাল পেশী কোষকে ঘিরে রাখে। এই ঝিল্লিটি পেশী কোষকে অন্যান্য কোষ থেকে আলাদা করে এবং রক্ষা করে। সারকোলেমা শব্দটি গ্রিক শব্দ ‘sarcos’ থেকে এসেছে যার অর্থ মাংস বা পেশী এবং ‘lemma’ যার অর্থ আবরণ। অর্থাৎ, সারকোলেমা হল পেশীর আবরণ বা ঝিল্লি। পেশিতন্তুর আবরণই হলো সারকোলেমা। সারকোলেমা … Read more

অমরা কি?

যে অঙ্গের কলার মাধ্যমে মাতৃ জরায়ুর টিস্যু এবং ভ্রূণ-এর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় সেই অঙ্গই হলো অমরা।

গলগণ্ড কী? কারণ, লক্ষণ ও চিকিৎসা

আয়োডিনের অভাবে সৃষ্ট থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি সংক্রান্ত একটি রোগই হলো গলগণ্ড। থাইরয়েড গ্রন্থি গলায় অবস্থিত একটি ছোট্ট গ্রন্থি যা শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। গলগণ্ডের কারণ গলগণ্ডের লক্ষণ মনে রাখবেন: ছোট গলগণ্ডের কোনো লক্ষণ নাও থাকতে পারে। গলগণ্ডের প্রকারভেদ গলগণ্ডের চিকিৎসা গলগণ্ডের চিকিৎসা রোগীর অবস্থা এবং গলগণ্ডের ধরনের উপর নির্ভর করে। চিকিৎসায় অন্তর্ভুক্ত থাকতে পারে: … Read more

উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কী?

উদ্ভিদের প্রায় ৬০টি অজৈব উপাদান সনাক্ত করা হয়েছে যার মধ্যে ১৬টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। এই ১৬টি পুষ্টি উপাদানই সমষ্টিগতভাবে ‘অত্যাবশ্যকীয় উপাদান’ বলা হয়। কারণ এদের যে কোনো একটির অভাব হলেই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়ে এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় এবং পুষ্টির অভাব জনিত রোগের সৃষ্টি হয়।

error: Content is protected !!