তরুণাস্থি কাকে বলে?

কঙ্কালতন্ত্রের অপেক্ষাকৃত নরম, কন্ড্রিনসমৃদ্ধ ও স্থিতিস্থাপক অস্থিই হলো তরুণাস্থি। এটি কঠিন যোজক কলার ভিন্নরূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে অবস্থান করে। এটি বিভিন্ন অস্থির প্রান্তে, সংযোগস্থলে, কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে।

ডিপ্লয়েড কাকে বলে?

উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটলে তাকে ডিপ্লয়েড বলে। আরো পড়ুনঃ

ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়?

অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের কারণেই ক্যান্সার সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ এবং ই ৭ নামের দুটি জিন বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যূত করে। এতে কোষের বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় ক্যান্সার কোষ।

প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?

প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি (৯৯%) বাষ্পাকারে বের করে দেয়। এ পানি উদ্ভিদদেহে নানা ক্ষতিসাধন করতে পারে। আবার প্রস্বেদনের কারণেই উদ্ভিদ সহজে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। শোষিত পানি সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ ঘটায়। এর পাশাপাশি প্রস্বেদনের কিছু অপকারী ভূমিকা রয়েছে। যেমন- শোষণের চেয়ে প্রস্বেদনের হার বেশি হলে উদ্ভিদ নেতিয়ে … Read more

রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাস কষ্ট দেখা দেয় কেন?

রাতের বেলা উদ্ভিদে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে। ফলে উদ্ভি দেহ থেকে অক্সিজেন নির্গত হয় না। এর ফলে রাতে শুধুমাত্র শ্বসন ক্রিয়া চলার ফলে উদ্ভিদ তার চারিদিক থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাই-অক্সাইড নির্গত করে। এতে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয়।

ট্রান্সজেনিক জীব কাকে বলে?

ট্রান্সজেনিক জীব হল এমন একটি জীব যার জিনগত বৈশিষ্ট্যকে কৃত্রিমভাবে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনটি সাধারণত অন্য একটি জীবের জিনকে প্রথম জীবের জিনোমে প্রবেশ করিয়ে করা হয়। এই প্রক্রিয়াকে জিন প্রকৌশল বলা হয়। জীন প্রকৌশলের মাধ্যমে প্রাপ্ত নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে ট্রান্সজেনিক জীব বলে। সহজ কথায়, ট্রান্সজেনিক জীব হল এমন একটি জীব যাকে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে … Read more

error: Content is protected !!