CAM কী?
CAM হলো Crassulacean Acid Metabolism-এর সংক্ষিপ্ত রূপ।
CAM হলো Crassulacean Acid Metabolism-এর সংক্ষিপ্ত রূপ।
জীবের শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা ATP আকারে জমা থাকে। এটি থেকে একটি ফসফেট বা ফসফোরিক এসিড মুক্ত হলে শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। জৈবমুদ্রা বলতে এই ATP কেও বোঝানো হয়।
গ্লাইকোলাইসিস হলো শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ যেখানে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন করে।
সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবকগুলো হলো-
সেন্ট্রোসোম বলতে কি বুঝায়? প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার সেন্ট্রিওল সম্বলিত স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজমীয় গোলাকার বস্তুই হলো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম প্রাণিকোষ বিভাজনে অংশ নেয়। এটি ক্রোমোসোমের গঠন ও চলনে সাহায্য করে। ১৮৮৭ সালে ভন বেন্ডেল সর্বপ্রথম প্রাণিকোষে এর অস্তিত্ব লক্ষ করেন। সেন্ট্রোসোম এর বৈশিষ্ট্য সেন্ট্রোসোম এর কাজ সেন্ট্রোসোম হল একটি জটিল অর্গানেল যা কোষ বিভাজন … Read more
নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে অবস্থানকৃত পুরু লিগনিনযুক্ত স্কেলেরেনকাইমা টিস্যুই হলো স্টোন সেল।
কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় তাই তখন এদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলি বহন করে।
গলজি বস্তু বলতে জীবদেহের কোষে অবস্থিত সিস্টার্নি ও ভেসিকল সহযোগে গঠিত অঙ্গাণুকে বোঝায়। এরা প্রধানত প্রাণিকোষে থাকে। তবে বহু উদ্ভিদকোষেও এদের দেখা যায়। এদের পর্যায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে সম্পর্ক আছে। হরমোন নিঃসরণেও এদের ভূমিকা আছে। কখনও কখনও এরা প্রোটিন সঞ্চয় করে।