ক্যান্সার কী?

ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট প্রাণঘাতী টিউমার যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে সৃষ্টি হয়।

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

মাইটোসিস কোথায় ঘটে?

প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন: কাণ্ড, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া ঘটে।

নিউক্লিয়াসের কাজ

কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত। নিউক্লিয়াস কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলীসহ সব ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এর নিউক্লিওলাস নিউক্লিক এসিড মজুদ করে ও প্রোটিন সংশ্লেষণ করে।

ক্রোমোসোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?

জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন যা ক্রোমোসোমে অবস্থান করে। ক্রোমোসোমের কাজ হলো এই জিনকে ধারন করা এবং পিতা-মাতা হতে জিনকে সন্তানসন্ততিতে বহন করে নিয়ে জীবের বংশগতির ধারক ও বাহক বলা হয়।

অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে?

নিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষ উৎপন্ন হয়। কোনো কারণে এ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। একেই অস্বাভাবিক কোষ বিভাজন বলে। ক্যান্সার, টিউমার প্রভৃতি জটিল রোগ অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।

error: Content is protected !!