লাইসোজোমের কাজ কি?

লাইসোজোম পর্দা দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক এনজাইম থাকে। এই অঙ্গাণুটি লাইসোজাইম নামক এনজাইম ক্ষরণ করে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোম আন্তঃকোষীয় পরিপাক সহায়তা করে। এছাড়াও এ অঙ্গাণুটি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যার কারণে কোষের অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলে হজম হয় না।

C3 – চক্র বলতে কি বোঝায়?

কার্বন বিজারণের মাধ্যমে শর্করা তৈরির যে চক্রে প্রথম স্থায়ী পদার্থ ও কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় সেই চক্রকে C3  চক্র বলে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যালভিন ও তার সহযোগীরা  C3  চক্র আবিষ্কার করেন। ক্যালভিন এজন্য ১৯৬১ সাল নোবেল পুরষ্কার পান।

লসিকাতন্ত্র বলতে কি বুঝ?

মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থ জমা হয়ে কতকগুলো ছোট নালির মাধ্যমে সৃংগৃহীত হয়ে একটি স্বতন্ত্র নালিকাতন্ত্র গঠন করে এই বিশেষ তন্ত্রকে লসিকাতন্ত্র বলে। টনসিল লসিকাতন্ত্রের অংশ লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে এদের লসিকা কোষ বলে।

মিউচুয়ালিজম বলতে কি বোঝ?

যে আন্তঃসম্পর্কে পারস্পারিক সহাবস্থানে দুটি জীব একে অন্যকে সহায়তা করে এবং দুজনই একে অন্যের দ্বারা উপকৃত হয় সেই আন্তঃসম্পর্কই হলো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কোনো জীবের ক্ষতির কোনো আশঙ্খা থাকে না। যেমন- লাইকেন। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।

লিউকোপ্লাস্ট কি?

যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না তারাই হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। উদ্ভিদদেহের যে সব অঞ্চল সূর্যালোক থেকে বঞ্চিত যেমন- মূল, ভূ-নিম্নস্থ কান্ড ইত্যাদিরর কোষে লিউক্লোপ্লাস্ট থাকে। এরা বর্ণহীন প্লাস্টিড। কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট এ রূপান্তরিত হয়। লিউকোপ্লাস্টের কাজ … Read more

error: Content is protected !!