মিউচুয়ালিজম বলতে কি বোঝ?

যে আন্তঃসম্পর্কে পারস্পারিক সহাবস্থানে দুটি জীব একে অন্যকে সহায়তা করে এবং দুজনই একে অন্যের দ্বারা উপকৃত হয় সেই আন্তঃসম্পর্কই হলো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কোনো জীবের ক্ষতির কোনো আশঙ্খা থাকে না। যেমন- লাইকেন। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।

লিউকোপ্লাস্ট কি?

যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না তারাই হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। উদ্ভিদদেহের যে সব অঞ্চল সূর্যালোক থেকে বঞ্চিত যেমন- মূল, ভূ-নিম্নস্থ কান্ড ইত্যাদিরর কোষে লিউক্লোপ্লাস্ট থাকে। এরা বর্ণহীন প্লাস্টিড। কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট এ রূপান্তরিত হয়। লিউকোপ্লাস্টের কাজ … Read more

সাইটোপ্লাজম কী?

প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটিই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নিভরশীল। এই অঙ্গাণুগুলো কোনো কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনো কোনোটি ঝিল্লিবিহীন।

মাইক্রোভিলাই কী?

কোষঝিল্লি বা প্লাজমালেমার ভাঁজই হলো মাইক্রোভিলাই। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। কোষঝিল্লিার ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবন চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে।

লোয়ি ও সিকেভিজ এর মতে কোষ কী?

লোয়ি ও সিকেভিজ এর মতে, কোষ হলো বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম।

গলজি বস্তুর প্রধান কাজ কী?

জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণে সাহায্য করাই গলজি বস্তুর প্রধান কাজ। এছাড়া হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত কখনও কখনও এরা প্রোটিন সঞ্চয় করে রাখে।

error: Content is protected !!