বডি টিউব কি?

বডি টিউব হলো অণুবীক্ষণ যন্ত্রের উপরের দিকে একটি নলাকার অংশ যার এক প্রান্ত আইপিস এবং অপর প্রান্তে অবজেকটিভ লেন্সগুলো লাগানো থাকে।

অটোফ্যাগী বলতে কি বোঝায়?

অটোফ্যাগী হলো এমন অবস্থা যখন কোনো কোষ তার অভ্যন্তরস্থ নিজের ক্রিয়ায় নিজেই মারা যায়। অটোফ্যাগী ঘটে মূলত লাইসোজোম এর কারণে। লাইসোজোম কোষের বাহির থেকে আগত জীবাণু ধ্বংস করার জন্য প্রয়োজনীয় উৎসেচক ধারণ করে। কিন্তু কোন কারণে কোষে অক্সিজেনের অভাব হলে বা লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হলে এর উৎসেচক দ্বারা আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায় এবং কোষটিই … Read more

কোষের আত্মঘাতী থলিকা বলতে কি বুঝায়?

লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয়। এটি পর্দা দিয়ে আবৃত একটি অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক উৎসেচক থাকে। দেহে অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হয় এবং উৎসেচকগুলো বেরিয়ে নিজ কোষকেই মেরে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে।

কোষ কঙ্কাল কী?

মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দ্বারা গঠিত অসংখ্য দড়ির মতো ছড়ানো গঠন যা ভিতর থেকে কোষকে ধরে রাখে তাই কোষ কঙ্কাল।

error: Content is protected !!