পেশি টিস্যু কি?
ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই পেশি টিস্যু।
ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই পেশি টিস্যু।
অটোফ্যাগী হলো এমন অবস্থা যখন কোনো কোষ তার অভ্যন্তরস্থ নিজের ক্রিয়ায় নিজেই মারা যায়। অটোফ্যাগী ঘটে মূলত লাইসোজোম এর কারণে। লাইসোজোম কোষের বাহির থেকে আগত জীবাণু ধ্বংস করার জন্য প্রয়োজনীয় উৎসেচক ধারণ করে। কিন্তু কোন কারণে কোষে অক্সিজেনের অভাব হলে বা লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হলে এর উৎসেচক দ্বারা আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায় এবং কোষটিই … Read more
লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয়। এটি পর্দা দিয়ে আবৃত একটি অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক উৎসেচক থাকে। দেহে অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হয় এবং উৎসেচকগুলো বেরিয়ে নিজ কোষকেই মেরে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে।
মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দ্বারা গঠিত অসংখ্য দড়ির মতো ছড়ানো গঠন যা ভিতর থেকে কোষকে ধরে রাখে তাই কোষ কঙ্কাল।
বিভিন্ন ধরনের বর্ণকণিকা ধারণকারী উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো প্লাস্টিড।
বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাই জটিল টিস্যু।
পাশাপাশি কোষসমূহের মধ্যে সংযোগ স্থাপনকারী আণুবীক্ষণিক নালিই হলো প্লাজমোডেজমাটা।
মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এতে ATP Synthases বা অক্সিজোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম থাকে। এ কারণে শ্বসনের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ও ইলেকট্রন প্রবাহ এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলো এ অঙ্গাণুতে সম্পন্ন হয়। শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া শ্বসন সম্পন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়।