ব্যালান্সড ডায়েট কী?
যে খাদ্যে ৬টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়, তাকে ব্যালান্সড ডায়েট বলে।
যে খাদ্যে ৬টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়, তাকে ব্যালান্সড ডায়েট বলে।
অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি ও CO2 উৎপন্ন করার প্রক্রিয়াই শ্বসন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণিদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। দেহের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুসফুস। শ্বসনের সরল বিক্রিয়াটি নিম্নরূপ- C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + শক্তি (ATP)
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পৌষ্টিক নালির ভেতরে জটিল খাদ্য নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য খাদ্যসারে পরিণত হয় সেই প্রক্রিয়াই হলো পরিপাক। আরো পড়ুনঃ
এক কিলোগ্রাম পানি ওজন ১ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ১ খাদ্য ক্যালরি বলে।
যে কলাতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম সেই কলাই যোজক কলা।
প্রোটোপ্লাজমে বিহীন, লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যুই হলো স্কেলেরেনকাইমা।
সবুজ রঙের প্লাস্টিডই হলো ক্লোরোপ্লাস্ট।
কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন যেসব সূত্রাকৃতির বংশগতীয় উপাদান মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে বিশেষ ভূমিকা পালন করে তাই ক্রোমোজোম।