Species Plantarum কী? ব্যাখ্যা করো।

Species Plantarum হলো সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের রচিত একটি বই। ১৭৫৩ সালে তিনি এই বইটি রচনা করেন। এই বইটি প্রকাশের মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম এই গ্রন্থে জীবের শ্রেণি, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন।

জীবের নামকরণ করা হয় কেন?

বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানার জন্য নামকরণ করা হয়। আন্তর্জাতিকভাবে সুনির্দিষ্ট নিয়মে বৈজ্ঞানিক নাম করা হলে পৃথিবীর সবদেশের বিজ্ঞানীরা একই নামে সংশ্লিষ্ট জীবকে সনাক্ত করতে পারেন। এতে করে জীবের নামের ভাষাগত ভিন্নতা দূর হয়।

মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব

মানবজীবনে এর যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। মাশরুম বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ হওয়ায় বহুদেশে সুপ্রিয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।এর চাষ বেশ লাভজনক হওয়ায় এখন চাষাবাদ করে অনেকেই জীবিকা নির্বাহ করছে। মাশরুমে আঁশ বেশি থাকায় এবং শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার হিসেবে পরিগণিত হয়েছে। এতে শর্করা, প্রোটিন, চর্বি ভিটামিন, খনিজ লবণ এমন … Read more

প্রতিসাম্য কী?

কোনো রেখা বা তল বরাবর কোনো বস্তুকে কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে বা যেকোনো পদ্ধতিতে স্থাপন করলে ঐ রেখা বা তলের একপাশে অবস্থিত বস্তুর আকার আকৃতি অপর পাশে অবস্থিত বস্তুর আকার-আকৃতির অনুরূপ হয়, তবে বস্তুর এরূপ ধর্মকে প্রতিসাম্য বলে।

মানুষ কিডনি ছাড়া বাঁচতে পারে না কেন?

কিডনি মানবদেহের অঙ্গ। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়। দেহের এ সকল বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমে থাকলে নানা রকম অসুখ দেখা দেবে এবং পরবর্তীতে মৃত্যু ঘটবে। কিডনি যেহেতু এই রেচন কাজ পরিচালনা করে তাই কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না।

অ্যান্টিবায়োসিস কাকে বলে?

অ্যান্টিবায়োসিস (Antibiosis): একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস (Antibiosis) বলে। অণুজীবজগতে এ ধরনের সম্পর্ক বেশি দেখা যায়।

error: Content is protected !!