পরিপূরক জিন কাকে বলে?
ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।
ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।
হেটারোজাইগাস অবস্থায় সমসংস্থ ক্রোমোসোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল-ই যখন প্রকট হয় অর্থাৎ উভয়ই সমভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে তখন এ ধরনের জিনকে যুগ্ম প্রকট জিন এবং ঘটনাকে সমপ্রকটতা বলে।
কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জিনের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে প্রকট জিন এবং উক্ত জিনের বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন – Tt জিনোটাইপ বিশিষ্ট হেটারোজাইগাস মটরশুঁটি উদ্ভিদের T জিন এবং এর দ্বারা প্রকাশিত ‘লম্বা’ বৈশিষ্ট্য প্রকট।
জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। যেমন – লম্বা, খাটো, হলুদ, সবুজ ইত্যাদি।
বহুকোষী জীবের দেহ গঠনকারী কোষই হলো Somatic cell.
কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজনই হলো সাইটোকাইনেসিস।
আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবাকে রাজ্য-২ : প্রোটিস্টা এর অধীনে এবং মাশরুমকে রাজ্য-৩ : ফানজাই বা ছত্রাক এর অধীনে রাখা হয়েছে। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবাকে রাজ্য – ২ : প্রোটিস্টা এর অধীনে রাখার করণঃ এর অধীনে ঐ সকল জীবকে বিন্যস্ত করা হয়, যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। ক্রোমাটিন বস্তুতে DNA, … Read more
অধিষ্ঠিত ফটোপিরিয়ডের চেয়ে দিনের দৈর্ঘ্য কম হলে এবং রাত বেশি হলে যে সকল উদ্ভিদে ফুল ফোটে সেই সকল উদ্ভিদকে স্বল্প দিবা উদ্ভিদ বলে। উদ্ভিদের ফুল ধারনের উপর পতিত সূর্যালোকের সময়কালের এই প্রভাবকে ফটোপিরিডিজম বলে। যেমন আম, তুলা ছোট দিনের উদ্ভিদ, দিন ছোট হলেই এই উদ্ভিদে ফুল আসে।