প্রতিসাম্য কী?

কোনো রেখা বা তল বরাবর কোনো বস্তুকে কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে বা যেকোনো পদ্ধতিতে স্থাপন করলে ঐ রেখা বা তলের একপাশে অবস্থিত বস্তুর আকার আকৃতি অপর পাশে অবস্থিত বস্তুর আকার-আকৃতির অনুরূপ হয়, তবে বস্তুর এরূপ ধর্মকে প্রতিসাম্য বলে।

মানুষ কিডনি ছাড়া বাঁচতে পারে না কেন?

কিডনি মানবদেহের অঙ্গ। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়। দেহের এ সকল বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমে থাকলে নানা রকম অসুখ দেখা দেবে এবং পরবর্তীতে মৃত্যু ঘটবে। কিডনি যেহেতু এই রেচন কাজ পরিচালনা করে তাই কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না।

অ্যান্টিবায়োসিস কাকে বলে?

অ্যান্টিবায়োসিস (Antibiosis): একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস (Antibiosis) বলে। অণুজীবজগতে এ ধরনের সম্পর্ক বেশি দেখা যায়।

পরিপূরক জিন কাকে বলে?

ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।

সম প্রকটতা কাকে বলে?

হেটারোজাইগাস অবস্থায় সমসংস্থ ক্রোমোসোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল-ই যখন প্রকট হয় অর্থাৎ উভয়ই সমভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে তখন এ ধরনের জিনকে যুগ্ম প্রকট জিন এবং ঘটনাকে সমপ্রকটতা বলে।

প্রকট বৈশিষ্ট্য কাকে বলে?

কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জিনের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে প্রকট জিন এবং উক্ত জিনের বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন – Tt জিনোটাইপ বিশিষ্ট হেটারোজাইগাস মটরশুঁটি উদ্ভিদের T জিন এবং এর দ্বারা প্রকাশিত ‘লম্বা’ বৈশিষ্ট্য প্রকট।

error: Content is protected !!