প্রকৃত কোষ কী?

যে কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে তাকেই প্রকৃত কোষ বলে। যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে। প্রকৃত কোষ দুই প্রকার। যথাঃ দেহকোষ এবং জনন কোষ। এসব কোষে রাইবোজোমসহহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়।

আদিকোষ কী?

যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদিকোষ। যেসকল কোষে বা সেলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলে। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। ফলে নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব সেলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ায় এ ধরনের সেল … Read more

বংশগতি বিদ্যা কোন শাখার অন্তর্ভূক্ত- ব্যাখ্যা কর।

বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভূক্ত। বংশগতিবিদ্যায় জিন ও জীবের বংশগতিধারা সম্পর্কিত তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেহেতু এখানে কোনো ধরনের প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় না। তাই বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখায় অন্তর্ভূক্ত করা হয়।

ছয় জগৎ শ্রেণিবিন্যাস বলতে কি বোঝায়?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রোটিস্টা রাজ্যকে প্রোটোজোয়ার ও ক্রোমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুন: নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন। যা ছয় জগত শ্রেণিবিন্যাস নামে পরিচিত।

ব্যাকটেরিয়ার টিস্যু থাকে না কেন?

ব্যাকটেরিয়ায় হলো মনেরা রাজ্যের অন্তর্গত জীব। এ রাজ্যের জীবসমূহের বৈশিষ্ট্য হলো এরা এককোষী এবং একটি মাত্র কোষেই এদের সমস্ত জৈবনিক কার্যাবলি গঠিত হয়। অপরদিকে টিস্যু হলো একই গঠনবিশিষ্ট ও একই স্থান থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ। অর্থাৎ ব্যাকটেরিয়ায় কোষ সংখ্যা একটি হওয়ায় এতে টিস্যু অনুপস্থিত।

Five Kingdom বলতে কি বোঝায়?

কোষের বৈশিষ্ট্য, সংখ্যা, খাদ্যাভাস ইত্যাদির উপর ভিত্তি করে আর এইচ. হুইটেকার ১৯৬৯ সালে জীবজগতকে পাঁচটি কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। কিংডমগুলো হলো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই পাঁচটি কিংডমই Five Kingdom বলা হয়।

error: Content is protected !!