খাদ্য পিরামিড বলতে কী বোঝায়?

বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য-খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের জোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয়, তাকে খাদ্য পিরামিড বলে।

জীবভর পিরামিড কাকে বলে?

কোন বাস্তুতন্ত্রে খাদ্যস্তর অনুসারে বিভিন্ন জীবের শুষ্ক ওজন বা জীবভরের পরিমাণ ক্রমপর্যায় সাজালে যে পিরামিড তৈরি হয়, তাকে জীবভর পিরামিড বলে।

শ্রেণিবিন্যাসের একক কী?

জীবের শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণিবিন্যাসের একক। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ আছে। রাজ্য (Kingdom) পর্ব (Phylum) / বিভাগ (Division) শ্রেণি (Class) বর্গ (Order) গোত্র (Family) গণ (Genus) প্রজাতি (Species)

শ্রেণিবিন্যাসবিদ্যা কী?

পৃথিবীর বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে সঠিকভাবে জানার উদ্দেশ্যে সুষ্ঠভাবে বিন্যাস করার জন্য জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখাই হলো শ্রেণিবিন্যাসবিদ্যা।

হিস্টোলজি কী?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় সে শাখাই হলো হিস্টোলজি।

error: Content is protected !!