শ্রেণিবিন্যাসবিদ্যা কী?

পৃথিবীর বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে সঠিকভাবে জানার উদ্দেশ্যে সুষ্ঠভাবে বিন্যাস করার জন্য জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখাই হলো শ্রেণিবিন্যাসবিদ্যা।

হিস্টোলজি কী?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় সে শাখাই হলো হিস্টোলজি।

দেহকোষ কাকে বলে? দেহকোষের বৈশিষ্ট্য

দেহকোষ কাকে বলে? জীবের দেহ গঠনে অংশ গ্রহণকারী কোষকে দেহকোষ বলে। বহুকোষী জীবের দেহগঠনে অংশগ্রহণ করে। মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়। এভাবে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্র্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। দেহকোষের বৈশিষ্ট্য ১। দেহ গঠনে দেহকোষ অংশ গ্রহণ করে।২। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়।৩। দেহকোষের মধ্যে মিলন ঘটে না।

error: Content is protected !!