ক্লোসট্রিডিয়া কী?

ক্লোসট্রিডিয়া হলো মজুদকৃত খাদ্যবস্তুতে সংক্রমণকারী এক ধরনের অণুজীব যা মূলত মাংসজাতীয় খাদ্যবস্তুকে আক্রমণ করে থাকে।

এন্টিঅক্সিডেন্ট কি?

এন্টিঅক্সিডেন্ট এক ধরনের রাসায়নিক বা কৃত্রিম খাদ্য সংরক্ষক যা মূলত খাদ্যকে জারিত হওয়া থেকে রক্ষা করে এবং এতে করে খাদ্যবস্তুতে কালো দাগ সৃষ্টিও রোধ হয়।

বাঁশ কোরল কি?

এক বিশেষ ধরনের সবজি যা আমাদের দেশে উপজাতিরা বর্ষাকালে বাঁশ হতে সংগ্রহ করে, তাকে বাঁশ কোরল বলে।

গুদামজাতকরণ কী?

কৌটাজাত খাদ্যকে বাজারজাতকরণের পূর্বে শুষ্ক, ঠাণ্ডা ও আলোক বিহীন স্থানে রাখা হয় যাকে গুদামজাতকরণ বলে এবং গুদামজাতকরণের তাপমাত্রা 2 – 15°C এর মধ্যে রাখা হয়।

রিটটিং কী?

যে প্রক্রিয়াতে এসিডিক খাদ্যবস্তুকে 90-100°C তাপমাত্রায় 30 মিনিট এবং কম এসিডিক খাদ্যবস্তুকে 121°C থেকে 1.5 ঘণ্টা ~2 ঘণ্টা ধরে তাপ দেওয়া হয় তাকে রিটটিং বলে।

ওয়াটার বাথ ক্যানিং কি?

র‌্যাক বা তাক বিশিষ্ট পানি ফুটানোর পাত্রে ক্যান বা কৌটা রেখে জলীয়বাষ্পের মাধ্যমে তাতে তাপ দেয়ার প্রক্রিয়াকে ওয়াটার বাথ ক্যানিং বলে।

সিলিং কি?

ক্যান রাখা খাদ্যবস্তুকে এগজসটিং করে ক্যানের উপর সিল বা ঢাকনা লাগানোর প্রক্রিয়াকে সিলিং বলে।

error: Content is protected !!