পূর্ণ দ্রবণ তাপ কী?

1 গ্রাম মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ ( যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রা অপরিবর্তিত থাকে) দ্রাবকে দ্রবীভূত করা হলে  যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ঐ দ্রবের পূর্ণ দ্রবণ তাপ বলে।

বটুলিজম কী?

খাদ্যবস্তু ক্যানিং ঠিকমত না হলে ঐ খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া জন্মে এবং এদের থেকে নিঃসৃত বিষাক্ত উৎসেচক বা টক্সিন খাদ্যবস্তুকে পয়জনিং করে, এ অবস্থাকে বটুলিজম বলে।

মাখন কী?

মাখন হলো এক প্রকার কলয়েড তথা চর্বি ও পানির অসমসত্ত্ব মিশ্রণ, যেখানে বিস্তারিত বস্তুকণা হলো পানিগুচ্ছ আর বিস্তারণ মাধ্যম হলো চর্বি ও প্রোটিন।

কলয়েড কী?

কলয়েড হলো কঠিন পদার্থের একপ্রকার অসমসত্ত্বীয় মিশ্রণ যেখানে কঠিন পদার্থের কণাসমূহ তরলের সর্বত্র সমভাবে বিরাজ করে। অথবা, কোনো একটি পদার্থ যদি অপর একটি পদার্থের মধ্যে মোটামুটি 10-5 থেকে 10-7 ব্যাসার্ধবিশিষ্ট কণারূপে ছড়িয়ে থাকে তাহলে উৎপন্ন অসমসত্ত্ব মিশ্রণকে কলয়েড বলে।

খাদ্য সংরক্ষণ কী?

বিজ্ঞানভিত্তিক যে ব্যবস্থাপনার মাধ্যমে ফল ও সবজি, সবজিজাত কিংবা প্রাণিজ দ্রব্যকে দীর্ঘদিন স্বাভাবিক অবস্থায় রাখা সম্ভব হয় তাকে খাদ্য সংরক্ষণ বলে।

তৈল চর্বি কী?

তৈল চর্বি হলো উচ্চতর ফ্যাটি এসিডের গ্লিসারল ট্রাই এস্টার। এদেরকে স্নেহজাতীয় খাদ্যও বলে। যেমন- ঘি, বাটার, অলিভ অয়েল ইত্যাদি।

error: Content is protected !!