নাইট্রোজেনের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়া।
নাইট্রোজেনের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়া। লোহিত তপ্ত তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম এর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইড গঠন করে। 3Ca + N₂ ——> Ca₃N₂
নাইট্রোজেনের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়া। লোহিত তপ্ত তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম এর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইড গঠন করে। 3Ca + N₂ ——> Ca₃N₂
নাইট্রোজেন এর সাথে অক্সিজেনের বিক্রিয়া। উচ্চ তাপমাত্রায় ও তড়িৎ স্ফুলিঙ্গের প্রভাবে 3000ºC তাপমাত্রায় নাইট্রোজেন, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। N₂ + O₂ ——> 2NO
কপার(II) অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। উত্তপ্ত কপার (II) অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে ধাতব কপার, পানি ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। 3CuO + 2NH₃ —–> 3Cu + 3H₂O + N₂
অ্যামোনিয়ার সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া। অ্যামোনিয়া হ্যালোজেনকে বিজারিত করে হাইড্রোজেন হ্যালাইড এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন হ্যালাইড পরবর্তীতে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। 2NH₃ + 3Cl₂ —–> 6HCl + N₂ 6NH₃ + 6HCl —–> 6NH₄Cl
অ্যামোনিয়া গ্যাসের দহন বিক্রিয়া। অ্যামোনিয়াকে বাতাসে দহন করলে স্টীম ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তবে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে অ্যামোনিয়াকে বাতাসে দহন করলে স্টীম ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। 4NH₃ + 3O₂ —–> 6H₂O + 2N₂ 4NH₃ + 5O₂ ——> 6H₂O + 4NO
অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে ধাতব লবণের বিক্রিয়া। অ্যামোনিয়ার দ্রবণ ধাতব লবণের সাথে বিক্রিয়া করে ধাতব ক্ষার ও অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। FeCl₃ + 3NH₄OH —–> Fe(OH)₃ + 3NH₄Cl AlCl₃ + 3NH₄OH —–> Al(OH)₃ + 3NH₄Cl
লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়।। 2Pb(NO₃)₂ ——> 2PbO + 4NO₂ + O₂
অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে। অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড ও পানি বাষ্প উৎপন্ন হয়। NH₄NO₃ ——> N₂O + 2H₂O