ভরক্রিয়া সূত্রটি লেখ।

নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের অর্থাৎ মোলার ঘনমাত্রার বা আংশিক চাপের সমানুপাতিক হয়।

সাম্যাঙ্ক কী?

একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক বলে।

প্রশমন তাপ কী?

কক্ষ তাপমাত্রায় (25°)  এসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 mole পানি উৎপন্ন হতে যে পরিমাণ শক্তির উদ্ভব হয় তাকে প্রশমন তাপ বলে।

ক্ষারীয় বাফার কী?

মৃদু ক্ষার ও উক্ত ক্ষারের লবণ যোগে যে বাফার তৈরি করা হয় এবং যার দ্রবণের pH এর মান এর 7 উপরে থাকে তাকে ক্ষারীয় বাফার বলে।

এনজাইম কী?

এনজাইম হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ অদানাদার জটিল জৈব যৌগ যা প্রভাবক হিসেবে কাজ করে।

পরমাণুকরণ তাপ কী?

এক মোল পরিমাণ কোনো পদার্থকে গ্যাসীয় অবস্থায় পরমাণুতে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পরমাণুকরণ তাপ বলে।

error: Content is protected !!