তাপ রসায়নের প্রথম সূত্রটি লেখ।
কোনো সিস্টেমে শক্তির সৃষ্টি বা বিনাশ ঘটে না শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় মাত্র। একে তাপ রসায়নের প্রথম সূত্র বলে।
কোনো সিস্টেমে শক্তির সৃষ্টি বা বিনাশ ঘটে না শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় মাত্র। একে তাপ রসায়নের প্রথম সূত্র বলে।
কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে বিক্রিয়াটি বিপরীতে ঘটার সময়ও ঐ একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হয়।
কোনো যৌগে উপস্থিত সকল নির্দিষ্ট বন্ধনের বিয়োজন শক্তির গড় মানকে ঐ যৌগের ঐ নির্দিষ্ট বন্ধনটির বন্ধন শক্তি বলে।
পানির আয়নিক গুণফলের ঋণাত্মক লগারিদমই হলো pKw.
কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।
মানুষের রক্তের স্বাভাবিক pH 7.4
কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফল (PV) শক্তি যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে এনথালপি বলে।অর্থাৎ H=E+PV
কোনো বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়ক এক মোলার ঘনমাত্রায় থাকলে তখন বিক্রিয়ার গতিবেগকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে।