স্ফুটনাংকের উপর চাপের প্রভাব

তরলের স্ফূটনাংক তরলের উপরস্থিত বায়ুচাপের উপর নির্ভরশীল। চাপ কমলে, তরলের স্ফূটনাংক কমে যায় অথবা তরল কম তাপমাত্রায় ফুটে এবং চাপ বাড়লে স্ফূটনাংক বৃদ্ধি পায় অথবা বেশি তাপমাত্রায় ফুটে। বায়ুচাপ যদি শূন্য হয়, তবে তরল যেকোনো তাপমাত্রাতেই থাকুক তখনি ফুটতে শুরু করবে। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য। যদি ঠান্ডা পানি ফ্লাক্সে করে পৃথিবী … Read more

একই পদার্থের গলনাংক ও স্ফুটনাংক ভিন্ন কারণ

যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, সাধারণত তার থেকে বেশি তাপমাত্রায় কোনো পদার্থ তরল থেকে গ্যাসীয় অবস্থাপ্রাপ্ত হয়। তাই গলনাংক ও স্ফূটনাংক ভিন্ন হয়ে থাকে। কঠিন অবস্থায় অণুসমূহ কাছাকাছি থেকে কাঁপতে থাকে। তাপ প্রদানের সাথে অণুসমূহ গতিশীল হয় এবং দূরে সরে যেতে থাকে। তাপ প্রদানে যখন অণুসমূহ মোটামুটি দূরত্বে অবস্থান করে তখন … Read more

স্ফূটনাংক কাকে বলে?

স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফূটনাংক বলে।

আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন?

যেসব কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলে। আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ কারণ আয়োডিনকে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হয়।

প্রতীক কি?

কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ঐ মৌলের প্রতীক বলে। যেমন- হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O ইত্যাদি।

পরমাণু কী?

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে তাকে পরমাণু বলে।

নিউক্লিয়ন বা ভর সংখ্যা কী?

পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে। যেমন- Na পরমাণুর নিউক্লিয়াসে 11 টি প্রোটন ও 12 টি নিউট্রন রয়েছে।সুতরাং Na পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা (11+12)= 23।

আইসোটোপ কী?

কোনো মৌলের দুই বা ততোধিক পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন হলে ঐ পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন- প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ।

error: Content is protected !!