রেজিন কি? রেজিনের প্রকারভেদ

রেজিন কি? প্রাকৃতিক বা সাংশ্লেষিক কঠিন বা অর্ধকঠিন জৈব পদার্থের এক বিশেষ শ্রেণির যেকোনো যৌগ যারা কোনো নির্দিষ্ট গলনাংক বিশিষ্ট নয় এবং উচ্চ আণবিক ভর বিশিষ্ট তাদেরকে রেজিন বলে। একটি প্রাকৃতিক রেজিন: রেজিনের প্রকারভেদ রেজিন তিন রকমের হয়ে থাকে। যথাঃ ১) কঠিন রেজিন ২) ওলিও রেজিন ৩) গদ রেজিন

কার্বাইডে ফল পাকে কেন?

ফল স্বাভাবিকভাবে পাকে একটি হরমোনের জন্য, নাম হলো ইথিলিন। যদি কাঁচা ফল গাছ থেকে তুলে নিয়ে ইথিলিনের সংস্পর্শে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে ফলে পাক ধরবে। আর কার্বাইড ও বাতাসের জলীয় বাষ্পে অ্যাসিটিলিন নামে একটা গ্যাস তৈরি হয়, যা অনেকটা ইথিলিনের মতো গুণসম্পন্ন। যার জন্য ফল পেকে যায়। তবে পাকার রংটি ধরে না। তাই … Read more

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম (Periodic Properties of Elements)

পর্যায় সারণিতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে যেমন: ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নিকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। ধাতব ধর্ম (Metallic Properties): যে সকল মৌল চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাদেরকে আমরা ধাতু বলে থাকি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক … Read more

পরমাণুর শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস

বোরের মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তিস্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n2 যেখানে n = 1, 2, 3, ……… ইত্যাদি। অতএব, সূত্রানুসারে- K শক্তিস্তরের জন্য n = 1,  অতএব, K শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n2 = (2×12) টি = 2 টি। L শক্তিস্তরের জন্য n = 2,  অতএব, L … Read more

ক্যাটায়ন ও অ্যানায়ন (Cations and Anions)

আমরা জানি, সাধারণ অবস্থায় পরমাণুর নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধান বা পজিটিভ চার্জবিশিষ্ট প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তিস্তরে ঠিক ততটি ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জবিশিষ্ট ইলেকট্রন থাকে। এর ফলে পরমাণুটি সামগ্রিকভাবে আধান বা চার্জ নিরপেক্ষ হয়। এরকম একটি আধান নিরপেক্ষ পরমাণুর বাইরের শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিলে পরমাণুটি আর আধান নিরপেক্ষ … Read more

পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর

কোনো মৌলের পরমাণুর ভরসংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভরসংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণসংখ্যা। কিন্তু কপারের পারমাণবিক ভর 63.5 আর ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এটা কীভাবে সম্ভব? আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর। সেটি কী? বা তার দারকারই বা কী? ফ্লোরিনের একটি পরমাণুর ভর হলো = 3.16×10-23 গ্রাম। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর … Read more

ইলেকট্রনবিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়

আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই মৌলটি কোন গ্রুপে এবং কোন পর্যায়ে রয়েছে সেটি বের করতে পারি। নিচে পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করা হলোঃ পর্যায় নম্বর বের করার নিয়ম কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই ঐ মৌলের পর্যায় নম্বর। যেমন –  Li এর ইলেকট্রন বিন্যাস হলোঃ … Read more

প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স এর ব্যবহার বিধি

পরীক্ষাগারে ব্যবহারিক ক্লাস করার সময় ছোট খাট দুর্ঘটনা ঘটতেই পারে। ল্যাবরেটরিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য এবং বিভিন্ন কাচের যন্ত্রপাতি হতে দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা ঘটার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার আগেই ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। ল্যাবরেটরির জন্য ফার্স্ট এই বক্সে (প্রাথমিক চিকিৎসা বাক্স) নিম্নলিখিত দ্রব্যগুলো থাকা আবশ্যকীয়ঃ ১। … Read more

error: Content is protected !!