বুদ্ধির সংজ্ঞা কয় প্রকার ও কি কি?

মনোবিজ্ঞানীগণ বুদ্ধিকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে এক একটি দিকের উপর তাঁদের সংজ্ঞায় গুরুত্ব আরোপ করেছেন। তাঁদের এই গুরুত্বের দিক বিচার করে মনোবিজ্ঞানী পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যেমন – ১) জৈবিক সংজ্ঞা, ২) শিক্ষামূলক সংজ্ঞা, ৩) মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা এবং  ৪) পরীক্ষানির্ভর সংজ্ঞা।

বুদ্ধি বলতে কি বোঝায়?

বুদ্ধি কাকে বলে সেই সম্পর্কে মনোবিদগণের ব্যাখ্যাগুলিকে একত্রিত করে একটি সামগ্রিক এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা উল্লেখ করা যায় – বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যা মানসিক বা জ্ঞানমূলক ক্ষমতার রূপ পায় এবং যার সাহায্যে ব্যক্তি নতুন পরিবেশ পরিস্থিতিতে সর্বোচ্চ মাত্রায় কার্যকরী অভিযোজন সক্ষম হয়।

বুদ্ধির কার্যকরী সংজ্ঞা লেখো।

বুদ্ধি হল সেই ক্ষমতা যা বিভিন্ন প্রকৃতির কাজ, যেমন – কঠিন, জটিল, বিমূর্ত, আর্থিকসাশ্রয়কারী দ্বারা উদ্দেশ্যমূলক, মৌলিক ও প্রয়োজনীয় মনোযোগ এবং প্রাক্ষোভিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বুদ্ধির একটি সামগ্রিক সংজ্ঞা দাও।

বুদ্ধি হলো একটি সামগ্রিক ক্ষমতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমূলক ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সঙ্গে কাজ করতে সাহায্য করে।

error: Content is protected !!