শিশুদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা যেতে পারে এমন কয়েকটি কাজের নাম

শিশুদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা যেতে পারে, এমন কয়েকটি কাজ হলো: ১) বিদ্যালয়ে প্রতিদিন প্রার্থনা সভার ব্যবস্থা করা।২) মহাপুরুষদের জীবনী আলোচনা, তাঁদের জন্মদিন পালন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উদযাপন।৩) বিভিন্ন সেবামূলক কাজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা।৪) বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলা।৫) শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলির ব্যবস্থা করা ইত্যাদি।

শিশু তার পরিবার থেকে কীভাবে নৈতিকতা শিখতে পারে?

শিশুর পরিবারের বয়স্ক অভিভাবকদের আচার-আচরণ অনুকরণের মাধ্যমে শিশুর মধ্যে নৈতিকতা বোধ জাগ্রত হয়। তাই পরিবারের সদস্যগণ আদর্শ ও নৈতিক জীবনযাপনের মাধ্যমে শিশুর মধ্যে নৈতিকতা জাগ্রত করতে পারেন।

শিশুদের নৈতিক আচরণ কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়?

শিশুদের বিকাশের বিভিন্ন স্তর অনুযায়ী তাদের নৈতিক আচরণ বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। যেমন: 4-10 বছর বয়সের শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয় প্রধানত বড়োদের অনুশাসনের দ্বারা। 10-13 বছর বয়সে শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয় ভালোমন্দ বিষয় সম্পর্কে সমাজে প্রচলিত ধ্যানধারণার দ্বারা। আর 13 বছর বয়স থেকে পরবর্তীকালে শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয় তাদের বিচারবুদ্ধি ও … Read more

নৈতিকতার অর্থ কী?

নৈতিকতার একটি আপেক্ষিক ধারণা, তাই সহজে বা এককথায় এর ব্যাখ্যা দেওয়া সহজ নয়। বলা যায়, ব্যক্তির নিজস্ব সমাজে প্রচলিত নিয়মাবলি ও আচরণাবলি মেনে চলার প্রবণতাই হল নৈতিকতা। এই নিয়মের মধ্যে সমাজ অধিবাসীর ভালো মন্দ, ন্যায়-অন্যায়, সততা-অসততা ইত্যাদি জড়িত। তবে মনে রাখতে হবে এক সমাজের নৈতিকতা অন্য সমাজের থেকে ভিন্ন হতে পারে।

Cognition শব্দটির অর্থ কী?

মনোবিজ্ঞানে Cognition শব্দটির অর্থ হলো “The process by which knowledge and understanding is developed in the mind” অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা মানুষের মনে জ্ঞান ও বোধের বিকাশ ঘটে তাকেই Cognition বা জ্ঞানলাভের প্রক্রিয়া বলে।

বুদ্ধি কাকে বলে? বুদ্ধির সংক্ষিপ্ত ইতিহাস, বুদ্ধি বিষয়ক তত্ত্ব

বুদ্ধি কাকে বলে? এ জাতীয় সরল শব্দটি সংজ্ঞায়িত করা অযথা মনে হতে পারে। সর্বোপরি, আমরা সবাই এই শব্দটি কয়েকবার শুনেছি এবং সম্ভবত এর অর্থ সম্পর্কে একটি সাধারণ উপলব্ধি রয়েছে। তবে কয়েক দশক ধরে মনোবিজ্ঞান সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বুদ্ধিমত্তার ধারণাটি বহুল আলোচিত বিষয়। বুদ্ধি বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে: উচ্চ-স্তরের দক্ষতা (যেমন বিমূর্ত যুক্তি, মানসিক উপস্থাপনা, … Read more

উদ্দীপক কাকে বলে? What is Stimulus?

যা দেহে উদ্দীপনা ঘটাতে সমর্থ তাকেই উদ্দীপক বলে। উদ্দীপক সংবেদনের মূল কারণ। বহির্জগতের কোন বস্তু উদ্দীপক হতে পারে বা দেহের অভ্যন্তরস্থ কোন পরিবর্তনও উদ্দীপকের কাজ করতে পারে। বহির্জগতের কোন বস্তু ইন্দ্রিয়ের ওপর ক্রিয়া করে ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে এবং সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে বাহিত হলে সংবেদন সৃষ্ট হয়। যেমন – বায়ু তরঙ্গ কর্ণকে উদ্দীপিত … Read more

সংবেদন কাকে বলে?

সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ। বইরের জগতের কোন উদ্দীপনার সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংস্পর্শ ঘটে এবং ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রাপ্ত উদ্দীপিত হয় এবং সেই উদ্দীপনা ঐ স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে পৌঁছায় তখন ঐ উদ্দীপক সম্বন্ধে যে প্রাথমিক চেতনা বা বোধের সঞ্চার হয় তাকেই সংবেদন বলে। মনোবিদ সালি সংবেদনের সংজ্ঞা দিতে দিয়ে বলেছেন … Read more

error: Content is protected !!