কেলাসিত বুদ্ধি কাকে বলে?

ক্যাটেলের কেলাসিত বুদ্ধি জন্মগতও নয়, আবার অর্জিতও নয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ব্যক্তির আচরণের মধ্যে যেভাবে প্রতিফলিত হয়, তাই হলো কেলাসিত বুদ্ধি। এই বুদ্ধিকে বিভিন্ন মানসিক কাজের মধ্যে পর্যবেক্ষণ করা যায়। এই বুদ্ধি কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় স্থির থাকে না। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন হয়।

তরল বুদ্ধি কাকে বলে?

ক্যাটেলের তরল বুদ্ধি হলো ব্যক্তির সহজাত যা কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্যক্তির মানসিক বিকাশে সহায়তা করে। এই বুদ্ধি বাইরে থেকে প্রত্যক্ষ করা যায় না।

বুদ্ধির অভীক্ষা কাকে বলে? শ্রেণিবিভাগ, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা

বুদ্ধির অভীক্ষা কাকে বলে? বুদ্ধি পরিমাপের উদ্দেশ্যে বিশেষভাবে প্রস্তুত প্রশ্নের সমাহারকে বুদ্ধি অভীক্ষা বলে। বুদ্ধির অভীক্ষা হল এমন একটি পরীক্ষা যা ব্যক্তির বুদ্ধিগত ক্ষমতা, যেমন: সমস্যা সমাধান, যুক্তি, চিন্তাভাবনা, অভিযোজন ইত্যাদির একটি সামগ্রিক মূল্যায়ন করে। বুদ্ধির অভীক্ষা হল এমন একটি পরীক্ষা যা ব্যক্তির বুদ্ধিগত ক্ষমতা পরিমাপ করে। বুদ্ধি হল একটি জটিল মানসিক প্রক্রিয়া যা সমস্যা … Read more

প্রাক্ষোভিক বুদ্ধির চারটি প্রয়োজনীয়তার কথা উল্লেখ কর।

১) শিক্ষায় সফলতা সম্পর্কে ভবিষ্যদ্বানীর ক্ষেত্রে প্রাক্ষোভিক বুদ্ধি সম্পর্কে তথ্য বিশেষ গুরুত্বপূর্ণ। ২) কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে প্রাক্ষোভিক বুদ্ধির অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ। ৩) সার্থক অভিযোজনে প্রাক্ষোভিক বুদ্ধির ভূমিকা আজ সর্বজন স্বীকৃত। ৪) ব্যক্তি এবং সমাব জীবনের বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব নিরসনে প্রাক্ষোভিক বুদ্ধির বিশেষ ভূমিকা দেখা যায়।

বিপরীত বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে?

বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে।যেমন- সকল কাক হয় কালো এবং  কোনো কাক নয় কালো। অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি বিশেষ বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও … Read more

মনোবল কি/কাকে বলে | উপাদান | গুরুত্ব | Morale

মনোবল হলো দলীয় চরিত্র। সংগঠনে মনোবল খুবই গুরুত্বপূর্ণ। দলীয় সংহতি না থাকলে সংগঠন উন্নতি লাভ করতে পারে না। মনোবলের সংজ্ঞা, উপাদান, মনোবল উন্নত করার উপায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। মনোবল কাকে বলে? Morale আভিধানিক অর্ধে মনোবল হচ্ছে কোন ব্যক্তি বা দলের আত্মবিশ্বাস, স্বতঃস্ফূর্ততা, দৃঢ়প্রতিজ্ঞ ভাব ইত্যাদি থাকার পরিমাণ যা কোন এক নির্দিষ্ট সময় থাকে। … Read more

মনোবিদ্যা কাকে বলে?

মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিদদের দেওয়া বিভিন্ন সংজ্ঞার নির্যাস হিসেবে বলা যায় যে, মনোবিজ্ঞান জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ একটি বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণিবিভাগ, গতিপ্রকৃতি, নিয়ম, বিষয়, কারণ ও পরিমাণ নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করে। মনোবিদ McDougall বলেন, “Psychology is the … Read more

পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।

পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে? অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে? অংশগ্রহণ পর্যবেক্ষণ কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? আক্ষরিক অর্থে পর্যবেক্ষণ পদ্ধতি হল বাইরে থেকে দেখা। ব্যক্তির বাহ্যিক আচরণ লক্ষ্য করে তথ্যসংগ্রহের মাধ্যমে ব্যক্তির অভ্যন্তরে যে মানসিক প্রক্রিয়া ক্রীয়াশীল তা অধ্যয়ন করাই হলো মনস্তত্বে পর্যবেক্ষণের উদ্দেশ্য। পর্যবেক্ষণ পদ্ধতির … Read more

error: Content is protected !!