অরবিট কী?

পরমাণুর নিউক্লিয়াসের চর্তুদিকে ইলেকট্রনের আবর্তনের জন্য যেসব বৃত্তাকার স্থির কক্ষপথ বা শক্তি স্তর আছে তাদেরকে অরবিট বলে।

দ্রাবক নিষ্কাশন কী?

যে পদ্ধতিতে কোনো দ্রাবকে দ্রবীভূত একাধিক যৌগের মিশ্রণকে সুনির্দিষ্ট উপযোগী দ্রাবক দ্বারা নির্দিষ্ট দ্রবকে মিশ্রণ থেকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে।

জারণ সংখ্যা কী?

ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে কোনো মৌলের পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ঐ মৌলের জারণ সংখ্যা বলে।

অধিক্রমণ কী?

একটি অরবিটালের ইলেকট্রন মেঘের সাথে অপর অরবিটালের ইলেকট্রন মেঘের মিলনকে অধিক্রমণ বলা হয়।

আয়নীকরণ শক্তি কী?

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে একে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাই সেই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অথবা, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের ১ মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহি:স্থ স্তর থেকে একটি করে ১ মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ … Read more

error: Content is protected !!