দৈব ত্রুটি বুঝিয়ে লিখ।

কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে। কোনো ঘরের দৈর্ঘ্য মাপার জন্য যতবারই মিটার স্কেলটি ঘরের মেঝেতে ফেলা হয় ততবারই দৈব ত্রুটি পরিমাপে অন্তর্ভূক্ত হয়। প্রত্যেকবার মিটার স্কেল ফেলার পর সম্মুখ প্রান্তের অবস্থান চিহ্নিত করার জন্য মেঝেতে যে দাগ দেওয়া হয়, তা প্রকৃত … Read more

বাফার দ্রবণ কী?

যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষারকের দ্রবণ মিশ্রিত করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে, সে দ্রবণকে বাফার দ্রবণ বলে।

দ্রাব্যতা কী?

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব 100 g দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই ভর প্রকাশক সংখ্যাকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। অথবা, সাম্যাবস্থায় একটি দ্রাবকে যে সর্বাধিক পরিমাণ দ্রব দ্রবীভূত করা যায়, তাকে দ্রাব্যতা বলে। অথবা, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রবের … Read more

আয়নিক পটেনশিয়াল কাকে বলে?

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নিক পটেনশিয়াল বলা হয়।

খাদ্য নিরাপত্তা কী?

খাদ্য নিরাপত্তা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে সকল মানুষ পর্যাপ্ত, পুষ্টিকর এবং নিরাপদ খাবারের শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক নিশ্চয়তা পাবে।

error: Content is protected !!