অষ্টক সংকোচন কী?

অণু গঠনের সময় কেন্দ্রীয় পরমাণু যদি নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল কাঠামো অর্জনে ব্যর্থ হয় তথা ইলেকট্রনের অষ্টক অপূর্ণ থাকে তখন এ ধরনের ঘটনাকে অষ্টক সংকোচন বলে।

বন্ধন কী?

যে আকর্ষণের জন্য অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে বন্ধন বলে।

অরবিটাল কী?

পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। কোন পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি তাকে অরবিটাল বলে।

error: Content is protected !!