কারা আখিরাতে সফল হবে?

যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তারা আখিরাতে সফল হবে। যাদের অন্তর পরিশুদ্ধ হবে তারাই সফল আখিরাতে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা পরিশুদ্ধ অন্তরের সফতার ঘোষণা দিয়ে বলেন, “কিয়ামত দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে আলোকিত ও পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে”। (সূরাঃ শুআরা, আয়াতঃ ৮৮-৮৯)

অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ। যথা: স্পাইরোগাইরা।

ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?

যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। আমরা জানি, ক্ষমতা, P = কাজ (W) ÷  সময়(t) যেহেতু ক্ষমতা, কাজ ও সময়ের ওপর নির্ভর করে সেহেতু ক্ষমতাকে লব্ধ রাশি বলা হয়।

স্কেলার রাশি কাকে বলে?

যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ ইত্যাদি। স্কেলার রাশিসমূহঃ তাপমাত্রা, সময়, কাজ, ক্ষমতা, শক্তি, বিকৃতি, সান্দ্রতা, প্রতিসরাঙ্ক, ডাইভারজেন্স, তড়িৎ বিভব, বিভব, মাহকর্ষীয় বিভব, তড়িৎ প্রবাহ, পৃষ্ঠশক্তি, পৃষ্ঠটান, গতি ও স্থিতি, জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, ধারকত্ব, চার্জ।

স্পন্দন গতি কাকে বলে?

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এব বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। পর্যাবৃত্ত গতিশীল কোন বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয় তবে এ ধরনের গতিকে স্পন্দন বা দোল গতি বলে। উদাহরণ স্বরূপ বলা যায়, একটি দোলককে যদি … Read more

সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কিনা?

সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে না। কারণ, আমরা জানি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর বেগের পরিবর্তন নেই, সেহেতু বেগ বৃদ্ধি বা হ্রাস হয় না।  সুতরাং বেগ বৃদ্ধির হারও শূন্য হয় না।  অর্থাৎ ত্বরণ শূন্য হয়।

সকল স্পন্দন গতিই পর্যায়বৃত্ত গতি কেন?

কোনো কণা যদি তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে উক্ত গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।  অন্যদিকে কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চললে উক্ত কণার গতিকে স্পন্দন গতি বলে। এ গতি সরলরৈখিক হয়। স্পন্দন গতিতে সর্বদা পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্যসমূহ পাওয়া গেলেও পর্যায়বৃত্ত গতিতে … Read more

error: Content is protected !!