স্পন্দন গতি একটি পর্যায়বৃত্ত গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন?

কোনো কণা যদি তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে উক্ত গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। অন্যদিকে কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চললে উক্ত কণার গতিকে স্পন্দন গতি বলে। এ গতি সরলরৈখিক হয়। স্পন্দন গতিতে সর্বদা পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্যসমূহ পাওয়া গেলেও পর্যায়বৃত্ত গতিতে … Read more

প্লবতা কাকে বলে? প্লবতার মাত্রা কি? প্লবতা কেন্দ্র কাকে বলে? প্লবতার সূত্র কে আবিষ্কার করেন? প্লবতার বৈশিষ্ট্য

কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। প্লবতা বলতে একটি বস্তু জলে নিমজ্জিত করলে বস্তুর উপর জল কর্তৃক যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে যে বলকে বোঝায়। একে আর্কিমিডিসের সূত্র বলেও অভিহিত করা হয়। আর্কিমিডিসের সূত্রটি হলো – বস্তুকে প্রবাহীর মধ্যে আংশিক … Read more

ঘনত্ব কাকে বলে?

কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা কি সমান ভারী? আসলে আয়তন সমান হলেও যার ঘনত্ব বেশি সেটি ভারী আর যার ঘনত্ব কম সেটি হালকা। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। ঘনত্ব বস্তুর উপাদান ও … Read more

তাড়িতচৌম্বক কাকে বলে?

সলিনয়েডের ভেতর কোনো লোহার দণ্ড বা পেরেককে ঢুকিয়ে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে, ফলে সলিনয়েড থেকে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র পাওয়া যায়। তড়িৎপ্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী চুম্বকে পরিণত হয়। একে বলা হয় তাড়িতচৌম্বক।

ভূগোল কাকে বলে?

ভূগোল হচ্ছে এমন এক ধরনের অধ্যয়ন যা স্থান এবং জনসাধারণ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। ভূগোলবিদরা পৃথিবীতে এবং তার চারদিকে ছড়িয়ে থাকা মানবসমাজ সবকিছুর বৈশিষ্ট্যগুলি খুজে বের করেন। তারা মানব সংস্কৃতি কীভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে ইন্টারেক্ট করে এবং লোকেশন এবং স্থানগুলি যেভাবে মানুষের উপর প্রভাব ফেলতে পারে তাও তা পরীক্ষা করে। ভূগোল সহজে … Read more

বিকৃতি কাকে বলে? বিকৃতির প্রকারভেদ | দৈর্ঘ্য বিকৃতি | আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি | আয়তন বিকৃতি

বিকৃতি কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি (Strain) বলে। আমরা জানি, কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য, আকার বা আকৃতি, আয়তন ইত্যাদির পরিবর্তন ঘটে। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তু একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। বিকৃতির প্রকারভেদ বিকৃতি … Read more

চাপ কাকে বলে?

একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপকে P প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। চাপ হলো একক ক্ষেত্রফলে কোন বস্তুর তলের ওপর লম্বভাবে প্রযুক্ত সমভাবে বিতরিত বল। পারিপার্শ্বিক চাপের সাপেক্ষে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় গজ চাপ। চাপের সূত্র গাণিতিকভাবে লেখা যায়,  চাপ, P = F / A যেখানে, চাপ = … Read more

হিমবাহ কাকে বলে?

শীতপ্রধান অঞ্চলে বরফ গলার চেয়ে জমার হার বেশি। এভাবে বরফ জমতে জমতে নিচের বরফ শক্ত হয়ে যায় এবং এর গভীরতার অনেক বেশি হয়ে গেলে আস্তে আস্তে চলতে শুরু করে। এ বিরাট আয়তনের চলন্ত বরফ স্তরকে হিমবাহ বলে। উদাহরণঃ যমুনা নদী যমুনোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। হিমবাহের কাজ পৃথিবীর দুই মেরু অঞ্চলে ও উঁচু পার্বত্য অঞ্চলে অত্যধিক … Read more

error: Content is protected !!