প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।  যেমন: ২/৫ একটি প্রকৃত ভগ্নাংশ। কারণ, এই ভগ্নাংশে লব ২ এবং হর ৫, এক্ষেত্রে লব, হর থেকে ছোট। কাজেই এটি একটি প্রকৃত ভগ্নাংশ।

ক্যাশ অন ডেলিভারি বলতে কি বুঝায়?

ই-কমার্সে বিল পরিশোধ পদ্ধতি রয়েছে। এটিকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি (COD)। এই পদ্ধতিতে ক্রেতা বিক্রেতার ওয়েবসাইটে বসে পছন্দের পণ্যটির অর্ডার দেন। বিক্রেতা তখন পণ্যটি ক্রেতার কাছে পাঠিয়ে দেন। ক্রেতা পণ্য পেয়ে বিল পরিশোধ করেন।

হরমোন কি বা হরমোন কাকে বলে? বৈশিষ্ট্য, মানবদেহে হরমোনের প্রভাব

হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ, জীবদেহের কোনোও বিশেষ কোষগুচ্ছ অথবা অন্তঃক্ষরা অনাল গ্রন্থি থেকে স্বল্পমাত্রায় ক্ষরিত হয়ে সাধারণত রক্ত, লসিকা ইত্যাদির মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরে শরীরের কোনোও বিশেষ স্থানে পরিবাহিত হয় এবং সেখানকার কলা বা কোষের বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং কাজের শেষে নষ্ট হয়ে যায়, তাকেই হরমোন বলে। হরমোন … Read more

আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন?

ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে ‘আখিরাতে বিশ্বাস স্থাপন করা’ অন্যতম। তাই মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। এছাড়া মুমিনের নিকট পরকালীন কল্যাণই মুখ্য বিষয়। পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মুমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গঠনে প্রয়াসী হয়। আর আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার কোনো সুযোগ … Read more

কুফর মানব সমাজে অনৈতিক প্রসার ঘটায়

কুফরের নানাবিধ কুফল রয়েছে। তন্মধ্যে একটি কুফল হলো – কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজই বিনা দ্বিধায় করতে পারে। নবি-রাসুলগণকে বিশ্বস না করায় তাদের নৈতিক চারিত্র এবং শিক্ষাও সে … Read more

শিরক কি? শিরকের উৎপত্তি এবং শিরকের প্রকারভেদ

শিরক কি? শিরক অর্থ অংশীবাদ অর্থাৎ একাধিক স্রষ্টা, একাধিক উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহ তায়ালার ক্ষমতা, গুণ ও প্রভুত্বের মধ্যে কোনো অংশীদার করা বা মেনে নেওয়াকে শিরক বলে। আল্লাহকে তাঁর সত্তায় ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করা, তাঁকে একমাত্র সৃষ্টিকর্তা, রিযকদাতা, পালনকর্তা ও আইনদাতা হিসেবে মেনে নেয়া। জীবনের সকল কর্মকাণ্ডে একমাত্র তাঁরই আনুগত্য … Read more

কুফরের পরিণাম কি?

কুফরের পরিণাম হলো জাহান্নাম। কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত। কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। অর্থাৎ তাওহিদ, রিসালাত, আসমানি কিতাব, ফেরেশতা, আল্লাহর হুকুম আহকাম ইত্যাদি অবিশ্বাস করাই হল কুফর বা কুফরি। আখিরাতে কাফিরদের জন্য স্থান হবে জাহান্নাম। এছাড়া কাফিরদের জন্য দুনিয়াতে আযাব রয়েছে। আল্লাহ … Read more

শিরক বর্জনীয় কেন?

শিরক বর্জনীয়। কারণ শিরক জঘন্য অপরাধ। শিরকের অপরাধ যে কত জঘন্য সে সম্বন্ধে আল্লাহ পাক বলেন, “নিশ্চয়ই আল্লাহ্ তাঁর সাথে শিরক করার গুণাহ ক্ষমা করেন না, তাছাড়া অন্য যেকোনো গুণাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” (সূরা আন নিসা : ৪৮) এছাড়া শিরকের মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টি মানুষের অমর্যাদাও করা হয়। মুশরিক নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা, … Read more

error: Content is protected !!