টেস্ট ক্রস কাকে বলে?

টেস্ট ক্রস কাকে বলে? কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য ঐ জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রচ্ছন্ন অ্যালীল বহনকারী আরেকটি জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে।  যেমন – AABB x aabb = AaBb(F1) অথবা AaBb x aabb টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস কেন? ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই … Read more

হিজরত কাকে বলে?

হিজরত বলতে দেশত্যাগ বা মাতৃভূমি ত্যাগ করাকে বোঝায়।হিজরত অর্থ ত্যাগ করা, ছিন্ন করা। ইসলামি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করে অন্যত্র গমন করা। সত্য ও ন্যায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে অন্য কোনো দেশে গমন করাকে হিজরত বলে।

নামকরণ কাকে বলে?

কোনো বিশেষ প্রাণীকে চিহ্নিত করার উদ্দেশ্যে শ্রেণিবিন্যাসের যে সকল নিয়ম-কানুন ও পদ্ধতি অনুসারে প্রতিটি প্রজাতিভুক্ত প্রাণীদেরকে নির্দিষ্ট ও বিশেষ নাম প্রয়োগ করা হয়, তাকে নামকরণ (Nomenclature) বলে। নামকরণের সাহায্যে প্রতিটি প্রজাতির একটি করে সর্বজনীন স্বীকৃত নাম দেয়া হয়।  যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis।

ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে?

ফসফোলিপিড অনুর ফাঁকে ফাঁকে কোলেস্টরল অনু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। ঝিল্লিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণু গুলোকে মোজাইক এর মতো দেখায়। এ অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম রাখা হয়েছে- ফ্লুইড মোজাইক মোডেল।

ব্যক্তিস্বাধীনতা কী?

ব্যক্তিস্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায়, যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না। যেমন—ধর্ম চর্চা করা ও পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। এ ধরনের স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়।

বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? সুবিধা ও অসুবিধা

বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিত সরকার (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, … Read more

পরিপাকতন্ত্র কাকে বলে? কাজ কি কি?

পরিপাকতন্ত্র (digestive system) কাকে বলে?পরিপাক নালি ও এর সাথে সংশ্লিষ্ট পরিপাক গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তু গৃহীত হয়, গৃহীত খাদ্যের পরিপাক ও পরিশোষণ ঘটে এবং অপাচ্য অংশ বহিষ্কৃত হয় তাকে পরিপাকতন্ত্র (digestive system) বলে। এই তন্ত্র খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। পরিপাকতন্ত্রের দুটি প্রধান অংশ থাকে, যথাঃ পৌষ্টিক নালি … Read more

ব্যাপনের হার কাকে বলে? ব্যাপনের হার নির্ভর করে

ব্যাপনের হার কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রতি একক সময়ে ব্যাপিত বা অণুব্যাপিত গ্যাসের আয়তনকে ঐ তাপমাত্রা ও চাপে গ্যাসটির ব্যাপন হার বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি কেন? নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি কেন? এই ধারণাটি আসলে সঠিক নয়। ব্যাপন হারের উপর প্রভাব ফেলার কয়েকটি মূল কারণ হল: নিষ্ক্রিয় গ্যাসগুলি … Read more

error: Content is protected !!