তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কেন?

তাপ প্রয়োগ করলে অতিরিক্ত শক্তি লাভের ফলে অণুর কম্পন বেড়ে যায়, ফলে অণুগুলো পরস্পর হতে দূরে সরে যায়। আরও বেশি তাপ প্রয়োগ করলে পরস্পরের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়, ফলে আন্ত:আণবিক শক্তি কমে। এতে অণুগুলো বেশ স্বাধীনভাবে চলাচল করতে পারে। এ অবস্থায় কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়। এরপর আরও তাপ প্রয়োগ করলে অণুগুলো এত দ্রুত … Read more

আয়নিকরণ শক্তি কাকে বলে?

আয়নিকরণ শক্তি হলো একটি পরমাণু বা আয়ন থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তা। আয়নিকরণ শক্তিকে সাধারণত ইলেকট্রন ভোল্ট (eV)-এ প্রকাশ করা হয়। আয়নিকরণ শক্তি সংজ্ঞাঃ গ্যাসীয় অবস্থায় কোন মৌলের পরমাণুর বহিঃস্থ স্তর থেকে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। পরমাণু বা … Read more

আখিরাতে বিশ্বাস মানুষকে সৎ পথে উদ্বুদ্ধ করে

আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে। ইহকালের আমল সম্পর্কে সতর্ক করে তোলে। কারণ আখিরাতে বিশ্বাসী মুমিন ব্যক্তি বিশ্বাস করে যে, ইহকালের মন্দকাজের জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ফলে পরকালের শাস্তির ভয়ে সে মন্দকাজ থেকে বিরত থাকে, আর পুরস্কারের আশায় ভালো কাজে উৎসাহী হয়। এভাবে আখিরাতে বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে। অর্থাৎ … Read more

অণ্ডজ প্রাণী কাকে বলে?

যে সকল প্রাণী নিষিক্ত বা অনিষিক্ত ডিম পাড়ে এবং এ ডিম মাতৃদেহের বাইরে পরিস্ফিুটিত হয়ে শিশু প্রাণীতে পরিণত হয়, তাদেরকে অণ্ডজ প্রাণী বলে। যেমনঃ মাছ, পাখি, সাপ ইত্যাদি।

দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল এর বৈশিষ্ট্য

দুর্বল নিউক্লিয় বল (Weak Nuclear Force)কাকে বলে? নিউক্লিয়াসে বিটাক্ষয় জনিত কারণে উদ্ভূত যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল বল বলে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে প্রকৃতির চারটি মৌলিক বলের একটি। অন্য তিনটি বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তাড়িতচৌম্বক বল এবং মহাকর্ষ বল। তেজস্ক্রিয়তার জন্য দুর্বল নিউক্লিয় … Read more

ইমবাইবিশন কাকে বলে?

কলয়েড জাতীয় শুকনা বা আধাশুকনা পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। এ ছাড়া অঙ্কুরোদগমের পূর্বে শুষ্ক বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়।

উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে?

কোন ব্যক্তি বা ব্যবস্থাপক কর্তৃক উৎপাদনের সাথে জড়িত সকল কাজ পরিচালনা করাই হলো উৎপাদন ব্যবস্থাপনা। কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলির পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন কার্যক্রম সম্পাদনের জন্য একজন উৎপাদন ব্যবস্থাপককে যে কাজগুলো সম্পাদন করতে হয় তাদের অন্যতম হলো- পণ্য নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, পূর্বানুমান, কার্য … Read more

error: Content is protected !!