প্রথা বলতে কী বোঝায়?

প্রাচীনকাল থেকে যেসব আচার-ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজের অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকালে যখন কোনো আইনের অস্তিত্ব ছিল না তখন প্রথার সাহায্যে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো।

রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝায়?

রাজনৈতিক অংশগ্রহণ হলো রাষ্ট্রের সকল নাগরিকদের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ। রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে অধিক তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভোটদান। ভোটদান হবে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য উন্মুক্ত। রাজনৈতিক অংশগ্রহণ সুশাসনকে গতিশীলতা দান করে।

পৌরনীতি ও সুশাসন পরিচিতি | পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

১। সুশাসন কী? উত্তরঃ সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনায় হলো সুশাসন। ২। ‘Civitas’ শব্দের অর্থ কী? উত্তরঃ ‘Civitas’ শব্দের অর্থ ‘নগররাষ্ট্র’। ৩। ‘পুর’ শব্দের অর্থ হলো নগর। উত্তরঃ ‘পুর শব্দের অর্থ হলো নগর। ৪। নগর রাষ্ট্র কী? উত্তরঃ প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগররাষ্ট্র। ৫। সুশাসন শব্দটি কোন প্রতিষ্ঠান … Read more

Air Purifying Plants Indoor Low Light

Craving cleaner air but lacking sunshine? Breathe easy! Even shady spaces can flourish with air-purifying plants. These botanical buddies not only add beauty to your home but also act as natural filters, removing common toxins like formaldehyde and benzene. From the architectural appeal of snake plants to the cascading charm of pothos, discover a variety … Read more

স্বচ্ছতা বলতে কী বোঝায়?

সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয়, এ দিয়ে এটিও বোঝানো হয় যে, আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত তথ্যপ্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ তথ্যপ্রবাহ যাতে সব স্তরের জনগণের জন্য সহজসাধ্য হয়।

মূল্যবোধ কী?

যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার – ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই মূল্যবোধ বলা হয়।

স্বাধীনতা বলতে কী বোঝায়?

ইংরেজি Liberty শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ – সুবিধা গ্রহণ করতে পারে।

error: Content is protected !!