ফটোলাইসিস প্রক্রিয়া কাকে বলে?
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকেই বলা হয় ফটোলাইসিস।
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকেই বলা হয় ফটোলাইসিস।
উদ্ভিদে পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায়। উদ্ভিদে পানি ও খনিজ লবণ পরিবহন যেমন গুরুত্বপূর্ণ তেমনি সালোকসংশ্লেষণে তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহনও জরুরি।
জীবদেহে গ্যাসীয় আদান-প্রদান ঘটে থাকে, যাকে বলা হয় গ্যাসীয় বিনিময়। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে। এ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় CO2 গ্রহণ এবং O2 ত্যাগ এক ধরনের গ্যাসীয় বিনিময়। আবার উদ্ভিদ এবং প্রাণী শ্বসন প্রক্রিয়ার সময় O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে যা প্রকৃতপক্ষে আরেক ধরনের গ্যাসীয় বিনিময়।
সবুজ উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে CO2 ও H2O -র রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াই হলো সালোকসংশ্লেষণ। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে। সালেকসংশ্লেষণ এর … Read more
তড়িৎ বলের উপরিপাতন নীতিঃ দুটি আধানের পরিবর্তে যদি অনেকগুলো আধান থাকে সেক্ষেত্রে একটি আধানের উপর অপর আধানগুলোর ক্রিয়াশীল বল পৃথকভাবে বের করে তাদের যোগফল বের করলেই উক্ত আধানের উপর নিট বল পাওয়া যাবে। একে বলা হয় তড়িৎ বলের উপরিপাতন নীতি।
পরমাণুর মূল কণিকা: পদার্থের ক্ষদ্রতম উপাদান পরমাণু সমূহ আরও সূক্ষ্ম এবং অবিভাজ্য যে সব মূল উপাদান কণার সমন্বয়ে গঠিত তাদেরকে সামগ্রিকভাবে পরমাণুর মূল কণিকা বলে। মূল কণিকার প্রকারভেদ: পরমাণুর মূল উপাদান নিরতিশয় ক্ষদ্র ও সূক্ষ্ম মূল কণিকাসমূহ মূলত তিন প্রকারের হয়ে থাকে। যথা:১। স্থায়ী মূল কণিকা২। অস্থায়ী মূল কণিকা৩। কম্পোজিট মূল কণিকা ১। স্থায়ী মূল … Read more
লেখাটা অনেক বড় । যদি এটা না পড়েন তবে বলবো জীবনে অনেক কিছু মিস করলেন ।হয়তো তার এই বক্তৃতাই আপনার জীবন বদলে দিতে পারে ।তাই আলসামি না করে বক্তৃতাটি পড়ুন । জীবনে চলার পথে এটা অনেক কাজে লাগবে। স্টিভ জবস আমার খুব প্রিয় একজন মানুষ।যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ … Read more
কণার গতিতত্ত্ব অনুযায়ী কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কণার গতির বিবরণ নিম্নে দেওয়া হলো-পদার্থ যখন কঠিন অবস্থায় থাকে তখন তার গতিশক্তি সবচেয়ে কম থাকে। কারণ কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহ পরস্পরের অতি নিকটে থাকে। বিধায় অণু সমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। তাই এ অবস্থায় অণুসমূহ চলাচল করতেই পারে না। … Read more