তাপমাত্রার পরম স্কেল কাকে বলে?

পরমশূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয়, যার একভাগ সেলসিয়াস স্কেলের একভাগের সমান তাকে তাপমাত্রার পরম স্কেল বলে।

পরিমাপ কাকে বলে? পরিমাপের প্রয়োনীয়তা

পরিমাপ কাকে বলে? কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। বিশ্ব প্রকৃতির বিভিন্ন ভৌত ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে বিভিন্ন ভৌত রাশির পরিমাণগত মান নির্ণয় করা প্রয়োজন। যেকোনো ভৌত সত্তা সম্পর্কে পরিমাণগত ধারণার জন্য পরিমাপের প্রয়োজন। দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা নানা রকম পরিমাপ করে থাকি। যেমনঃ বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এখানে, … Read more

প্রাস কাকে বলে?

অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তীর্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে। কোনো একটি বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। আর এই ধরনের গতিকে প্রাসের গতি বলে। প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। আরো তথ্য

প্রাসের গতিপথ কেমন?

প্রাসের গতিপথ কেমন? প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। এ ধরনের গতি দ্বিমাত্রিক গতি। বাতাসের বাধা উপেক্ষা করলে প্রাসের গতি কেবলমাত্র অভিকর্ষ বলের ক্রিয়ায় হয়। প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ সর্বনিম্ন হয়। প্রাসের গতির বৈশিষ্ট্য ১) উল্লম্বতলে সীমাবদ্ধ ২) দ্বিমাত্রিক ৩) বক্রগতি ৪) সমত্বরণ বিশিষ্ট ৫) গতিপথ পরাবৃত্তাকার (প্যারাবোলা) প্রাস নিয়ে কিছু তথ্য ১) … Read more

বেগ কাকে বলে?

নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। অনেক সময় আমরা সাধারণ কথাবার্তায় বেগ শব্দ ব্যবহার করি এবং অনেকে তা করে থাকি দ্রুতি বুঝাতে। কিন্তু বিজ্ঞানের পরিভাষায় শব্দ দুটির অর্থে ভিন্নতা আছে। দ্রুতি কেবল কোনো বস্তুর দূরত্বের বা অবস্থানের পরিবর্তনের হার নির্দেশ করে, কোন দিকে সে পরিবর্তন হয়েছে তা বুঝায় না। বেগ দূরত্বের পরিবর্তনের … Read more

অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর ধাতুগুলোর বৈশিষ্ট্য

অবস্থান্তর মৌল কাকে বলে? যেসব d-ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অথবা, যে সকল মৌলের সুস্থিত আয়নের সর্ববহিঃস্থ ইলেকট্রন বিন্যাস (n-1)d1-9 ns0-2 হয় তাদের অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর ধাতুগুলোর বৈশিষ্ট্য  অবস্থান্তর ধাতুগুলোর চারটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম আছে। যেমন – ক) অবস্থান্তর ধাতুর জারণ অবস্থা পরিবর্তনশীল। যেমন: Fe এর জারণ … Read more

স্থিতিস্থাপকতা কাকে বলে?

বল প্রয়োগে কোনো বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন ঘটানো হলে বল অপসারণ করা মাত্রই বস্তুটি পূর্বাবস্থায় ফিরে আসার ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েই পরিবর্তনের চেষ্টা করলে, যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার আগের আকার ও আয়তন ফিরে … Read more

error: Content is protected !!