টর্ক ও বলের মধ্যে সাদৃশ্য আলোচনা কর।

টর্ক ও বলের মধ্যে সাদৃশ্য হলো – কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুকে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামক হলো টর্ক আর যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাই বল। টর্ক ও বল উভয়ই ভেক্টর রাশি।

E-Governance বলতে কী বোধ?

ই-গর্ভন্যান্স বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ অতি সহজে তাৎক্ষণিকভাবে পেতে পারে। অন্যদিকে, জনগণের কোনো তথ্য, পরামর্শ বা সুপারিশও সরকার সহজে পেতে পারে। ই-গর্ভন্যান্স সরকারি তথ্যভাণ্ডারের সাথে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করে। এ ব্যবস্থায় তথ্য  আদান-প্রদান কেবল সরকার ও নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং … Read more

নৌকার গুণ টানার ক্ষেত্রে হাল ধরার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

আমরা জানি, নৌকার গুণ টানার ক্ষেত্রে প্রযুক্ত বল দুটি উপাংশে বিভক্ত হয়। একটি অনুভূমিক বরাবর, যার জন্য নৌকা সামনের দিকে অগ্রসর হয়। অপরটি উলম্ব বরাবর, যা নৌকাকে পাড়ের দিকে টানে। এই উলম্ব বরাবর বলের উপাংশকে প্রতিহত করা হয় হাল দ্বারা। ফলে শুধু অনুভূমিক উপাংশ কার্যকর থাকে এবং নৌকা সামনের দিকে এগিয়ে যায়। হাল না ধরলে … Read more

টাইট্রেশন প্রক্রিয়ায় নির্দেশক কেন ব্যবহার করা হয়?

অম্ল ক্ষারক টাইট্রেশন বিক্রিয়ায় অম্ল ও ক্ষারকের মধ্যে প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হয় প্রশমনের শেষ বিন্দু নির্ধারণ করার জন্য। অর্থাৎ যেই বিন্দুতে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে সেই বিন্দুই প্রশমনের শেষ বিন্দু।

পাখি আকাশে কীভাবে উড়ে ভেক্টর বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।

পাখির উড্ডয়নে ভেক্টর যোজনের রয়েছে। পাখি তার প্রতিটি ডানা দিয়ে বাতাসের উপর তির্যকভাবে বল প্রয়োগ করে এবং পাখিটি সম্মুখ দিকে এগিয়ে যায়। এর কারণ হলো বাতাসও প্রতিটি ডানার উপর তির্যকভাবে (বিপরীত দিকে) প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বলদ্বয়ের লব্ধির দিকে পাখিটি এগিয়ে যায়। এটি ভেক্টর যোজনের উদাহরণ।

খাদ্যের উপাদান কাকে বলে? খাদ্যের উপাদানগুলো কি কি?

খাদ্যের উপাদান কাকে বলে?  খাদ্যের যেসব জৈব ও অজৈব উপাদান দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে তাদের খাদ্য উপাদান বা Nutrients বলে। খাদ্যের উপাদানগুলো কি কি? দেহের বিভিন্ন চাহিদা পূরণের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য উপাদান প্রয়োজন হয়। খাদ্য উপাদান ৬ টি। যথাঃ ১) আমিষ বা প্রোটিন ২) শর্করা বা কার্বোহাইড্রেট ৩) স্নেহ পদার্থ বা ফ্যাট ৪) … Read more

বৃত্তাকার পথে কোন কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন?

কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে তখন ঐ বস্তুর গতির সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমদ্রুতিতে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। বৃত্তাকার পথের বিভিন্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শক থেকে এর দিক সর্বদা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ বেগেরও পরিবর্তন হচ্ছে।  সুতরাং বস্তুর ত্বরণ হচ্ছে।

error: Content is protected !!