নরমালিটি কাকে বলে?

আয়তনের দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রামতুল্য ভর সংখ্যাকে দ্রবণের নরমালিটি বলে। অথবা, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভর সংখ্যাকে নরমালিটি বলে।

ঘর কাকে বলে?

ঘর বলতে মানুষের বসবাসের জন্য নির্মিত কাঠামোকে বোঝায়। গৃহ শব্দ থেকে ঘর শব্দটি এসেছে। এক কক্ষের আবাসিক দালান যা কাঠ, কংক্রিট বা অন্য কোনো উপাদানের সাহায্যে রাজমিস্ত্রির দ্বারা তৈরি করা হয়। যেখানে প্রয়োজনীয় পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির সুবিধাদি থাকতে পারে।

জৈব যোগ কাকে বলে?

উৎস ও প্রস্তুতির পদ্ধতি নির্বিশেষে কার্বনের সঙ্গে এক বা একাধিক মৌলের (H, X, O, N, S, P) সংযোগে গঠিত যৌগসমূহকে জৈব যৌগ বলে। এরা ক্যাটিনেটেড কার্বন শিকল দ্বারা গঠিত সমযোজী, উদ্বায়ী, পানিতে অদ্রবণীয় এবং দহনযোগ্য যৌগ। অন্যভাবে, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন বলে এবং হাইড্রোকার্বন ও এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। যেমনঃ মিথেন … Read more

খাদ্য কাকে বলে? খাদ্যের সাধারণ কাজ

খাদ্য কাকে বলে? যেসব বস্তু খাওয়ার পর দেহের অভ্যন্তরে হজম ও বিশেষিত হয়ে গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ ও শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ইত্যাদি কাজ করে দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে।  অথবা, যেসব পুষ্টিকর উপাদান প্রাণী ভক্ষণ করে বা পান করে এবং উদ্ভিদ শোষণ করে তাদের জীবন রক্ষা করে ও দেহের … Read more

সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশের উপাদান

সামাজিক পরিবেশ হলো মানুষ ও তাদের আচরণের সমষ্টি। এটি একটি জটিল ব্যবস্থা যা বিভিন্ন উপাদান দ্বারা গঠিত। সামাজিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী, প্রতিবেশী, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি। সামাজিক পরিবেশ মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এটি মানুষের আচরণ, চিন্তাভাবনা, মূল্যবোধ, জীবনযাত্রার মান ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। সামাজিক পরিবেশের উপাদান সামাজিক … Read more

বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জনবহুল আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় অত্যন্ত কম। উনড়বয়নের সাথে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। এ দেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ নিচে দেওয়া হলো- কৃষি সম্পদ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষিক্ষেত্র। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদনদী প্রভৃতি কৃষি উৎপাদনের … Read more

উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু?

উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু। সীমিত সম্পদ এবং অসীম অভাবের কারণে সৃষ্ট হয় অভাবের। অর্থনীতির এ সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয়। এ রেখার ভেতরেরে বিন্দু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ ভেতরের বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার করা হয় না। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চলকে নির্দেশ করে। কারণ … Read more

কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না?

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থা মানুষের অর্থনৈতিক কার্যাবলিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না। বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে।

error: Content is protected !!