শিল্প স্থাপন একটি গঠনমূলক কাজ হলেও সহজে কেউ আসতে চায় না?

শিল্প স্থাপন ও পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ কাজ বলে কেউ সহজে এ কাজে এগিয়ে আসতে চায় না। শিল্প স্থাপন করতে অর্থের প্রয়োজন হয়। অপর্যাপ্ত মূলধন শিল্প স্থাপনে উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। আবার ব্যবসায় পরিচালনা করে তা টিকিয়ে রাখা খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। তাই শিল্প স্থাপন গঠনমূলক কাজ হলেও বেশি ঝুঁকি এবং অর্থের … Read more

ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সংস্থাটি কী?

ক্ষুদ্র শিল্প উন্নয়ন কাজ পরিচালনায় নিয়োজিত সংস্থাটির নাম হলো- ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা’। এ সংস্থাটির সংক্ষিপ্ত নাম হলো বিসিক। বিসিক-এর প্রধান কাজ হলো ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শ দেওয়া। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, যেটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী হিসেবে কাজ করে।

শুধু নারী কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারি সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা কর।

মহিলাবিষয়ক মন্ত্রণালয় শুধু মহিলাদের কর্মসংস্থানের জন্য কাজ করে। এ সংস্থা মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি নেয়। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত মহিলাদের নিজদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে।

খুচরা ব্যবসায় কাকে বলে?

পাইকার বা উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করাকে খুচরা ব্যবসায় বলে। খুচরা ব্যবসায় হচ্ছে বণ্টন প্রণালিতে ভোক্তাদের আগের ধাপ। খুচরা ব্যবসায়ী পাইকার ও চূড়ান্ত ভোক্তাদের মাঝে সংযোগ স্থাপন করে। এতে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত অল্প অল্প করে পণ্য বিক্রি করা হয়।

নতুন পণ্য বাজারে পরিচিতির মাধ্যমটি ব্যাখ্যা কর।

বিজ্ঞাপন নতুন পণ্যকে বাজারে পরিচিত করে তোলে। এর মাধ্যমে পণ্যের গুণাগুণ, দাম ও ব্যবহারবিধি তুলে ধরা হয়। ফলে জনসাধারণ নতুন পণ্য ও সেবা সম্পর্কে পূর্ণ ধারণা পায়। ফলে ক্রেতা পণ্য কিনতে আগ্রহী হয়। এভাবে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের অন্যতম কৌশল হিসেবে বিজ্ঞাপন কাজ করে।

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা ব্যাখ্যা কর।

মানবসৃষ্ট কোনো কারণে প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য মঙ্গলজনক কাজ করা একজন ব্যবসায়ীর দায়িত্ব। ব্যবসায়ীর উচিত পরিবেশের কোনো ক্ষতি না করে প্রতিষ্ঠানের কাজ চালিয়ে যাওয়া। কিন্তু কল-কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্জ্য শোধনাগারের ব্যবস্থা করা পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা।

নতুন নতুন শিল্প স্থাপন কেন জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি?

অবাধে গাছ কেটে নতুন নতুন শিল্প স্থাপন করা হয়। এ কাজটি জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। কারণ গাছ কাটার ফলে জীবজন্তুরা তাদের প্রয়োজনীয় আবাসন সংকটে পড়ে। এছাড়া এ কারণে জীবজন্তুর প্রয়োজনীয় খাদ্যেরও অভাব হয়। ফলে এক সময় পরিবেশ জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ হয়ে যাবে। এভাবে নতুন নতুন শিল্প স্থাপন জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

ব্যবসায়ে জনহিতকর কাজ কাকে বলে?

জনহিতকর কাজ বলতে সমাজ ও সমাজের জন্য মঙ্গলজনক সব কিছুকে বোঝায়। ব্যবসায়ের জনহিতকর কাজ হলো সামাজিক দায়িত্ব পালন করা। জনগণের সুবিধার্থে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, পাঠাগার নির্মাণ, মানসম্মত পণ্য সরবরাহ, পরিবেশ দূষণমুক্ত রাখা প্রভৃতি হলো ব্যবসায়ের জনহিতকর কাজ। আর ব্যবসায়ীরা সমাজেরই অংশ। তাই ব্যবসায়কে সমাজের উন্নয়নের জন্য জনহিতকর কাজ করতে হয়।

error: Content is protected !!