বিক্রয়িকতা প্রয়োজন কেন?

ক্রেতা আকর্ষণ এবং সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে বিক্রয়িকতা প্রয়োজন। বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে ক্রেতাকে পণ্য কিনতে উৎসাহিত করা হয়। এ কৌশল সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে সাহায্য করে। ফলে সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করা সহজ হয়।

ভোক্তা বিশ্লেষণ কেন করা হয়?

ভোক্তার চাহিদা, রুচি এবং পণ্য সম্পর্কিত তথ্য জানার জন্য ভোক্তা বিশ্লেষণ করা হয়। বিপণনের সব কার্যক্রম আবর্তিত হয় ভোক্তাকে কেন্দ্র করে। এক্ষেত্রে ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেওয়া হয়। ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে বিপণনকারী ভোক্তার মনোভাব জানতে পারেন। এতে করে বিপণন কার্যাবলি সম্পাদন করা সহজ হয়। এজন্যই ভোক্তা বিশ্লেষণ করা হয়।

বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে?

বিপণন হলো উৎপাদক থেকে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী ভোক্তার কাছে পৌছে দেওয়ার কার্যাবলির সমষ্টি। এক অঞ্চলের উৎপাদিত পণ্যসামগ্রী অন্য এলাকার জনগণ ভোগ করতে পারে, আবার এক মৌসুমে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ঘাটতি মৌসুমে ভোগ করা সম্ভব হয় বিপণনের কারণে। তাছাড়া বিপণন চাহিদা অনুসারে পণ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত করে ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বিধান করে। গবেষণার মাধ্যমে উৎপাদিত নিত্য-নতুন … Read more

প্রকল্প ধারণা চিহ্নিতকরণ কাকে বলে?

উদ্যোক্তা নিজস্ব কল্পনা ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকল্পের ধারণা চিহ্নিত করে। উদ্যোক্তার ধারণা চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয় প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকে। পারিপার্শ্বিক অবস্থা, বাজার চাহিদা প্রভৃতি বিষয়ের ওপর ভিত্তি করে ধারণা চিহ্নিত করা হয়। প্রকল্পের ধারণা চিহ্নিত করার ক্ষেত্রে নিজস্ব স্থান, চাহিদা আছে এমন পণ্য, নতুন প্রযুক্তি ব্যবহারের সুবিধা ইত্যাদি … Read more

মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?

মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর নৈতিক গুণ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যে সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ বিক্রয়কর্মী নানা গুণে গুণান্বিত হন। ক্রেতার সাথে মেলামেশার ক্ষমতা সেসব গুণের মধ্যে অন্যতম। তাই বিক্রয়কর্রীর মেলামেশার ক্ষমতা থাকলে তিনি সহজেই ক্রেতাদের আপন করে নিতে পারেন। এছাড়া, তার এ ধরনের গুণ স্থায়ী গ্রাহক সৃষ্টিতে সহায়তা করে।

মোড়কিকরণ পণ্যকে ক্রেতার কাছে গ্রহণযোগ্য করে

কোনো আবরণ বা মোড়ক দিয়ে পণ্যকে আবৃত করা হলো মোড়কিকরণ। এ ব্যবস্থা ক্রেতার কাছে পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। এটি পণ্যকে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়া থেকে সুরক্ষা দেয়। এতে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া পণ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকায় ক্রেতা ও ভোক্তারা সহজে পণ্যের প্রতি আকৃষ্ট হয়। মোড়কিকরণে ক্রেতার কাছে পণ্যের গ্রহণযোগ্যতা … Read more

জয়েন্ট স্টক কোম্পানির ভিত্তিতে নারী উদ্যোক্তা কে?

জয়েন্ট স্টক কোম্পানির ভিত্তিতে যে নারী কোনো কোম্পানির ন্যূনতম ৫১% শেয়ারের মালিক, তিনিই নারী শিল্পোদ্যোক্তা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নারী শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ একান্তভাবে কাম্য। শিল্পোদ্যোক্তা হতে হলে কোনো নারীকে নিবন্ধিত প্রাইভেট লি. কোম্পানির ৫২% শেয়ারের মালিক হতে হয়। কিন্তু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায়ে স্বত্বাধিকারী নারী শিল্পোউদ্যোক্তা।

ধৈর্যশীলতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?

ধৈর্যশীলতা একজন বিক্রয়কর্মীর মানসিক গুণ। পণ্য কেনার সময় ক্রেতা পণ্য সম্বন্ধে বিভিন্ন তথ্য (পণ্যের দাম, উপযোগিতা, ব্যবহারবিধি) বিক্রয়কর্মীর কাছে জানতে চায়। বিক্রয়কর্মী মনোযোগ সহকারে ক্রেতাকে পণ্য সম্পর্কে ধারণা দেন। সম্ভাব্য ক্রেতা না বুঝলে একাধিকবার প্রশ্ন করতে পারেন। এক্ষেত্রে বিক্রয়কর্মী অধৈর্য হয়ে পড়লে ক্রেতা পণ্য কেনার আগ্রহী হবে না। তাই যেকোনো পরিস্থিতিতেই বিক্রয়কর্মীকে ধৈর্য ধারণ করতে … Read more

error: Content is protected !!