বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাকে বলে?

যারা ব্যবসা-বাণিজ্য স্থাপন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে শিল্প কারখানা স্থাপন, নতুন নতুন পণ্য উৎপাদন, জাতীয় আয় বাড়ানো ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সংরক্ষণমূলক সহায়তা কেন প্রয়োজন?

ব্যবসায় কাজ পরিচালনা ও সম্প্রসারণের পথে বাধাগুলো দূর করতে প্রয়োজনীয় সহায়তা হলো সংরক্ষণমূলক সহায়তা। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পর ব্যবসায়ের আধুনিকীকরণ, পণ্যমান নিয়ন্ত্রণ ও অর্থসংক্রান্ত প্রভৃতি সমস্যা দেখা দেয়। সংরক্ষণমূলক সহায়তা এসব সমস্যা দূর করে প্রতিষ্ঠানের উন্নয়নে ও বাজারে টিকে থাকতে সহায়তা করে। তাই ব্যবসায়ে সংরক্ষণমূলক সহায়তা প্রয়োজন।

শ্রমিক-কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর দায়িত্বগুলো কী কী?

শ্রমিক-কর্মচারীদের ব্যবসায়ের ওপর যে অধিকার তা পালন করাই তাদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। শ্রমিক-কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলে ব্যবসায় মুনাফা অর্জিত হয়। তাদের উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দেওয়া, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি, প্রশিক্ষণ, পদোন্নতি ও চিকিৎসার ব্যবস্থা করা প্রতিটি ব্যবসায়ের কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব।

ব্যবসায়ের অনৈতিক কার্যকলাপ কাকে বলে?

ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতা দ্বারা সমর্থনযোগ্য নয় এমন কিছু করাকে অনৈতিক কাজ বলে। ঔষধে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, নিম্ন মানসম্পন্ন পণ্য বিক্রি করা প্রভৃতি ব্যবসায়ের অনৈতিক কাজ। এসব কাজ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ব্যবসায়ী অনৈতিক কাজে জড়িত থাকলে বেশি দিন ব্যবসায়ে টিকতে পারে না। শুরুতে বেশি মুনাফা অর্জিত হলেও পরবর্তীতে ঐ ব্যবসায়ে গ্রাহকের … Read more

এসএমই ঋণ কাকে বলে?

দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করতে এসএমই ফাউন্ডেশন যে ঋণ দেয়, তাকে এসএমই ঋণ বলে। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া এসএমই ঋণের প্রধান উদ্দেশ্য। এ ঋণ নতুন ব্যবসায় ও শিল্প স্থাপনে সহায়তা করে।

বিডিবিএল-এর প্রধান কাজগুলো উল্লেখ কর।

বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়। নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প বা প্রকল্পগুলো আধুনিককরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি শিল্প উদ্যোক্তাদের ঋণ ও পরামর্শ দেয়। কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করাও বিডিবিএল -এর কাজ।

সুযোগের সদ্ব্যবহার করা উদ্যোক্তার জন্য কেন প্রয়োজন?

ব্যবসায়ে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো সঠিক সময়ে কাজে লাগানো হলো সুযোগের সদ্ব্যবহার। ব্যবসায়ে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা থাকে। আর ব্যবসায়ে সুযোগ সবসময় আসে না। সুযোগ বুঝে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াই একজন সফল উদ্যোক্তার একটি বিশেষ গুণ। প্রয়োজনীয় উদ্যোগের ফলে ব্যবসায় যেমন মুনাফা বাড়ে তেমনি ব্যবসায়ে সহজে সফল হওয়ায় যায়। আর এজন্য সুযোগের সদ্ব্যবহার করা উদ্যোক্তার জন্য প্রয়োজন।

ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কাকে বলে?

সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায় হলো ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। উৎপাদক, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা, এলাকা, সরকার, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতি উপাদানের সমষ্টি হলো সমাজ। ব্যবসায়কে সমাজের এসব পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। সমাজের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেই ব্যবসায়ী সফল হতে পারে।

error: Content is protected !!