বিমা কেন করা হয়?

মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তা থেকে সুরক্ষার জন্য আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হলো বিমা। এ চুক্তির মাধ্যমে ব্যক্তি বা ব্যবসায়ী তার সম্পদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পায়। এতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসায়িক কাজ করতে পারে। ফলে দেশে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ হয়। ব্যক্তি জীবনেও বিমা আর্থিক নিশ্চয়তা দেয়। এসব কারণের জন্য বিমা করা হয়।

সম্ভাব্য দায় কি?

যে সকল ঘটনার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে দায় সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, সেগুলোকে সম্ভাব্য দায় বলা হয়। সম্ভাব্য দায়কে উদ্বৃত্তপত্রের ফুটনোটে দেখানো হয়। অর্থাৎ মূল অংশে দেখানো হয় না। উদাহরণস্বরপঃ বাট্টাকৃত বিনিময় বিল মেয়াদপূর্ণ না হওয়া পর্যন্ত বিচারাধীন মামলার দাবি, জামিন সংক্রান্ত দেনা, চুক্তিভঙ্গের খেসারত দেয়ার সম্ভাবনা ইত্যাদি।

শেয়ার কী?

কোম্পানির মূলধনের সমান ও ক্ষুদ্র অংশের প্রতিটি একককে শেয়ার বলে। ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলার এর কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে। উৎসের ভিত্তি করে মূলধন দু’রকম হয়ে থাকে। যথাঃ ১) শেয়ার মূলধন … Read more

স্থিতিস্থাপকতা কাকে বলে অর্থনীতি

সাধারণ অর্থে স্থিতিস্থাপকতা বলতে পরিবর্তনের হারকে বুঝায়। গাণিতিকভাবে বলা যায় কোন অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের মাত্রা বা অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বিভিন্ন রকম হতে পারে। যেমন – চাহিদার দাম স্থিতিস্থাপকতা যোগানের দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, পরিবর্তক, আড়াআড়ি স্থিতিস্থাপকতা প্রভৃতি। চাহিদার স্থিতিস্থাপকতা (Elasticity of demand) চাহিদার স্থিতিস্থাপকতা … Read more

আমলাতন্ত্র কাকে বলে? আমলাতান্ত্রের বৈশিষ্ট্য

আমলাতন্ত্র কাকে বলে? আমলাতন্ত্র একটি বিশেষ পরিকাঠামো যা অবশ্যই যুক্তিসঙ্গত ও আইন নির্ভর। সুনির্দিষ্ট বিধি, রীতি-নীতি নিয়ম ও লিখিত আইন অনুসারে আমলাতন্ত্র পরিচালিত হয়।  ওয়েবারের মতে, আমলাতন্ত্র হলো একটি বিশেষ উপায় বা পদ্ধতির সমষ্টি, যার মাধ্যমে শিল্প সমাজের সদস্যগণ তাদের উদ্দেশ্যগুলি যুক্তিসম্মত উপায়ে অর্জন করতে পারেন। ওয়েবার আমলাতন্ত্রের আলোচনায় ‘আদর্শরূপ’ নামক বিশেষ পদ্ধতিটির প্রয়োগপূর্বক বিশুদ্ধ … Read more

error: Content is protected !!