আইন মেনে চলা হয় কেন?

শাস্তির ভয়ে মানুষ আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন সমাজবদ্ধ মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করে বিধায় মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয় বোধ, সামাজিক কল্যাণ ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে।

Imperative Sentence কাকে বলে?

যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে। It expresses request, order, advice, command, and suggestion. একটি সহজ pattern অনুসরণ করা যেতে পারেঃ  “(Subject (invisible) + verb + object)” Example:

রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে?

রাজনৈতিক অংশগ্রহণ হলো রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ। রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে অধিক তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভোটদান। ভোটদান হবে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য উন্মুক্ত। রাজনৈতিক অংশগ্রহণ সুশাসনকে গতিশীলতা দান করে। রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন মাত্রা রয়েছে। এটি প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে। প্রত্যক্ষ অংশগ্রহণ বলতে নাগরিকদের রাষ্ট্রের শাসনব্যবস্থায় সরাসরি অংশগ্রহণকে বোঝায়, … Read more

পদসোপান নীতি বলতে কী বোঝ?

‘পদসোপান’ আমলাতন্ত্রের একটি পদানুক্রম শ্রেণিবিন্যাস। আমলাতন্ত্রে পদসোপান নীতি অনুযায়ী সকল পদের শ্রেণিবিন্যাস করা হয়। এ পদসোপান উর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নস্তরে কর্মকর্তা অবস্থান করে। নিম্নস্তরের কর্মকর্তা ঊর্ধ্বস্তরের কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমলাতন্ত্রে নিম্নস্তরের কর্মচারীর উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলেন। আমলাতন্ত্রে পদসোপানের ভিত্তিতেই শাসনব্যবস্থা পরিচালিত হয়।

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝ?

সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। কিন্তু সামাজিক বিজ্ঞানে এটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি।

গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে?

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচারিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

যে রাজনৈতিক ব্যবস্থার একটি মাত্র দলের উপস্থিতি থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। কোনো দেশে যদি শুধু একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান থাকে কিংবা একটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয় তবে তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় না। এমন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটি দলের হাতেই … Read more

পৌরনীতি বলতে কি বোঝ? পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউডের সংজ্ঞা

পৌরনীতি বলতে কি বোঝ? যে শাস্ত্র নাগরিকদের আচরণ, দায়িত্ব-কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে ‘Civics’ বা পৌরনীতি বলে। এটিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞানও বলা হয়। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকের অধিকার ও … Read more

error: Content is protected !!