ব্রিজ কাকে বলে? ব্রিজের প্রকারভেদ

ব্রিজ কাকে বলে? একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে। ব্রিজের প্রকারভেদ ব্রিজ তিন ধরনের। যথা-  ১. লোকাল ব্রিজ ২. রিমোট ব্রিজ ৩. ওয়্যারলেস ব্রিজ ১. লোকাল ব্রিজঃ এটি সরাসরি LAN (Local Area Network) এর সাথে সংযুক্ত থাকে। ২. রিমোট ব্রিজঃ দুটি LAN এর মধ্যে WAN (Wide Area Network) … Read more

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কাকে বলে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কাকে বলে? দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলে। এটিকে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ

টর্ক ও বলের মধ্যে সাদৃশ্য আলোচনা কর।

টর্ক ও বলের মধ্যে সাদৃশ্য হলো – কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুকে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামক হলো টর্ক আর যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাই বল। টর্ক ও বল উভয়ই ভেক্টর রাশি।

E-Governance বলতে কী বোধ?

ই-গর্ভন্যান্স বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ অতি সহজে তাৎক্ষণিকভাবে পেতে পারে। অন্যদিকে, জনগণের কোনো তথ্য, পরামর্শ বা সুপারিশও সরকার সহজে পেতে পারে। ই-গর্ভন্যান্স সরকারি তথ্যভাণ্ডারের সাথে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করে। এ ব্যবস্থায় তথ্য  আদান-প্রদান কেবল সরকার ও নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং … Read more

নৌকার গুণ টানার ক্ষেত্রে হাল ধরার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

আমরা জানি, নৌকার গুণ টানার ক্ষেত্রে প্রযুক্ত বল দুটি উপাংশে বিভক্ত হয়। একটি অনুভূমিক বরাবর, যার জন্য নৌকা সামনের দিকে অগ্রসর হয়। অপরটি উলম্ব বরাবর, যা নৌকাকে পাড়ের দিকে টানে। এই উলম্ব বরাবর বলের উপাংশকে প্রতিহত করা হয় হাল দ্বারা। ফলে শুধু অনুভূমিক উপাংশ কার্যকর থাকে এবং নৌকা সামনের দিকে এগিয়ে যায়। হাল না ধরলে … Read more

টাইট্রেশন প্রক্রিয়ায় নির্দেশক কেন ব্যবহার করা হয়?

অম্ল ক্ষারক টাইট্রেশন বিক্রিয়ায় অম্ল ও ক্ষারকের মধ্যে প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হয় প্রশমনের শেষ বিন্দু নির্ধারণ করার জন্য। অর্থাৎ যেই বিন্দুতে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে সেই বিন্দুই প্রশমনের শেষ বিন্দু।

পাখি আকাশে কীভাবে উড়ে ভেক্টর বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।

পাখির উড্ডয়নে ভেক্টর যোজনের রয়েছে। পাখি তার প্রতিটি ডানা দিয়ে বাতাসের উপর তির্যকভাবে বল প্রয়োগ করে এবং পাখিটি সম্মুখ দিকে এগিয়ে যায়। এর কারণ হলো বাতাসও প্রতিটি ডানার উপর তির্যকভাবে (বিপরীত দিকে) প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বলদ্বয়ের লব্ধির দিকে পাখিটি এগিয়ে যায়। এটি ভেক্টর যোজনের উদাহরণ।

error: Content is protected !!