নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি কেন?

N(7) = 1s22s22px12py12pz1 O(8) = 1s22s22px22py12pz1 নাইট্রোজেন পরমাণুর বহিঃস্তরে তিনটি অরবিটালে তিনটি ইলেকট্রন সুষমভাবে বিন্যস্ত। এই তিন অরবিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব যেমন সমান তেমনি ইলেকট্রনের ঘূর্ণনের দিকও একই। ফলে এর কাঠামো সুস্থিত কিন্তু অক্সিজেনের তা নয়।  তাই নাইট্রোজেনের পরমাণু থেকে ইলেকট্রন সরানো কঠিন। এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি।

প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ কী?

যেসব পদার্থ বায়ুর কোন উপাদান (জলীয় বাষ্প, O2, CO2) দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবত যাদের দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন ঘটে না তাদের প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে।  যেমনঃ Na2CO3, K2Cr2O7 ইত্যাদি।

অঞ্চলায়ন কাকে বলে?

দেহ বড় কয়েকটি অংশে বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে অঞ্চলায়ন বলে। Arthropoda পর্বের প্রাণীদের এরূপ বিভাজন সুস্পষ্টভাবে দেখা যায়। যেমন – দেহের তিনটি অংশ মাথা, বক্ষ ও উদরের প্রত্যেকটি অঞ্চল বা Tagmata এবং একত্রে Tagma বলা হয়। প্রতিটি Tagmata ভ্রূণ বৃদ্ধিকালীন সময়ে কয়েকটি খণ্ডক নিয়ে গঠিত হয়।  কোনো পতঙ্গে দুটি Tagmata আবার কোনো কোনো পতঙ্গে তিনটি Tagmata … Read more

গাঢ় H2SO4 এ সরাসরি পানি যোগ করা নিরাপদ নয় কেন?

গাঢ় H2SO4 এ সরাসরি পানি যোগ করা নিরাপদ নয়, কারণ গাঢ় H2SO4 ও পানির বিক্রিয়া বা মিশ্রণে প্রচুর তাপ নির্গত হয়। যা কাচপাত্রের ভাঙ্গনসহ মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে এবং গাঢ় এসিড শরীরে পড়ার সম্ভাবনা থাকে।

হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি কী?

যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোন বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংগঠিত হোক না কেন, প্রতিক্ষেত্রে বিক্রিয়া তাপ বা এনথালপি সমান থাকে।

বিক্রিয়ার হার বলতে কি বুঝ?

প্রতি একক সময়ে কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে ঐ বিক্রিয়ার বিক্রিয়া হার বলে।

তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বাড়ে কেন?

বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার যথেষ্ট প্রভাব রয়েছে। বিজ্ঞানী আরহেনিয়াসের পরীক্ষা থেকে দেখা যায় যে, প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। এর কারণ হলো – ১) তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়া অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়।২) অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়।৩) অধিকতর সংখ্যক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ন … Read more

error: Content is protected !!