ব্রেক-ইভেন বিশ্লেষণ এর দুটি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সম আয়-ব্যয় বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিন্দু নির্ণয় ও তা বিশ্লেষণ করা হয়।ব্রেক ইভেন বিশ্লেষণ এর দুটি প্রয়োজনীয়তা হল- সম আয়-ব্যয় বিন্দু এবং পণ্যের মূল্য সঠিকভাবে নির্ণয়। আয়-ব্যয় বিন্দু নির্ণয়ের মাধ্যমে কী পরিমাণ বিক্রিতে মোট মুনাফা ও খরচ সমান হবে তা একজন উদ্যোক্তা জানতে পারে। ফলে সে কাঙ্ক্ষিত মুনাফা ও পণ্যের বিক্রয় মূল্য সহজেই নির্ণয় করতে পারে। এজন্য ব্যবসায়ে ব্রেক … Read more

রাজনৈতিক অর্থনীতি কি?

রাজনৈতিক অর্থনীতি হলো ভিন্ন কিন্তু পারস্পরিক সম্পর্কিত অর্থনৈতিক ও রাজনৈতিক আচরণের অধ্যয়নের আঙ্গিকসমূহ, যার সীমা হলো অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সমন্বিত অর্থনীতি থেকে শুরু করে প্রথাগত অর্থনীতিকে চ্যালেঞ্জের সম্মুখীন করা বিভিন্ন মৌলিক স্বতঃসিদ্ধ চিন্তার ব্যবহার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। ১৯ শতকে রাজনৈতিক অর্থনীতি পরিভাষাটি অর্থনীতি নামক পরিভাষা দ্বারা স্থানান্তরিত হয় এবং পরিভাষাটি পরিবর্তন করেছিলেন এমন কিছু … Read more

ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কোনটি?

ব্যবসায় ভবিস্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি হলো পরিকল্পনা। এটি একটি লিখিত দলিল। এতে ব্যবসায়ের ভবিষ্যৎ লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। ব্যবসায় কোন দিকে সম্প্রসারিত হবে ও কীভাবে ব্যবসায়ে সাফল্য অর্জন করা যাবে তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা ব্যবসায় পরিকল্পনায় পাওয়া যায়। তাই পরিকল্পনাকে ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি বলা … Read more

ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়?

সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে। প্রতিটি ব্যবসায়ের শুরু, এর কাজ চালু রাখা ও সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এতে ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সব কাজ হলো ব্যবসায় অর্থায়ন।

খণ্ডায়ন কাকে বলে?

যখন কোনো দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণিদেহ অনুদৈর্ঘ্য বরাবর সজ্জিত অনেকগুলো একই ধরনের খণ্ডক নিয়ে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডায়ন বলে। গ্রিক শব্দ Meta = after এবং meros = part এর সমন্বয়ে Metamerism শব্দটি গঠিত। প্রতিটি দেহখন্ডক বা অংশকে Segment বা Somite বা Metamere বলে। খণ্ডায়ন মূলত দেহকাণ্ডে সীমাবদ্ধ। প্রকৃত খণ্ডায়িত প্রাণী বলতে অ্যানিলিডা পর্বভূক্ত প্রাণীদের … Read more

মৌলিক ও যৌগিক পদার্থ (Elements and Compounds)

মৌলিক পদার্থ তোমরা নিশ্চয় সোনা, রূপা বা লোহা দেখেছ। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙ না কেন সেখানে সোনা ছাড়া আর কিছু পাবে না। রূপা এবং লোহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। এরকম আরও কিছু মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন, … Read more

ল্যাবরেটরিতে ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের সুবিধা কী?

ল্যাবরেটতে ভর মাপার জন্য ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। সাধারণ ব্যালেন্সের চেয়ে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার সুবিধাজনক। কারণ এই ব্যালেন্স দিয়ে 2-ডিজিট, 3-ডিজিট, 4-ডিজিট প্রভৃতি পরিমাপ করা সম্ভব। মিলিগ্রাম বা তার চেয়ে কম পরিমাপের জন্য ডিজিটাল ব্যালেন্স প্রয়োজন। এছাড়াও এটি ১) ডিজিটাল ব্যালেন্স অতি সূক্ষ্ম পরিমাণে ওজন পরিমাপ করতে পারে, যা অন্যান্য পদ্ধতির তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য।২) ডিজিটাল … Read more

ব্যুরেট কী কাজে ব্যবহার করা হয়?

ব্যুরেট হলো একটি ল্যাবরেটরি যন্ত্র যা সাধারণত দ্রব্যের আয়তন পরিমাপ করতে ব্যবহৃত হয়। এর লম্বা, সরু নলের মতো আকৃতির একটি কাচের পাত্রের নিচে একটি স্টপকক থাকে। এই স্টপককের সাহায্যে দ্রব্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। ব্যুরেটের ব্যবহার নিম্নরূপ- ব্যুরেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি যন্ত্র, যা রসায়ন ও অন্যান্য বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় আয়তনমাত্রিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।

error: Content is protected !!