কোম্পানি সদস্যদের সীমিত দায় কথাটি ব্যাখ্যা কর।

কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের আর্থিক মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকাকে সীমাবদ্ধ দায় বলে। এ সংগঠনের সদস্যদের দায় একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের মতো অসীম নয়। এখানে শেয়ারহোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার বা নিশ্চয়তা মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। শেয়ারমূল্য দ্বারা সীমাবদ্ধ বলতে একজন শেয়ারহোল্ডার যে মূল্যমানের শেয়ার কেনেন তিনি শুধু সে পরিমাণ অর্থের জন্য … Read more

স্মারকলিপি কোম্পানির মূল্যবান দলিল – ব্যাখ্যা কর।

স্মারকলিপি হলো কোম্পানির মূল্যবান দলিল যার মধ্যে কোম্পানির মৌলিক বিষয়াবলি লিপিবদ্ধ থাকে।কোম্পানির মূল দলিল হিসেবে স্মারকলিপিতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সদস্যদের সম্মতি উল্লেখ থাকে। এর মাধ্যমে কোম্পানি তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক তৈরি করে। এটি ছাড়া কোনো কোম্পানি সরকারি অনুমতি পায় না। এজন্য একে কোম্পানির মূল্যবান দলিল বলা হয়।

বিবরণপত্র বলতে কি বোঝায়?

পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির জন্য জনসাধারণের উদ্দেশ্যে কোম্পানির সব বিষয় উল্লেখ করে যে বিজ্ঞাপন প্রচার করা হয়, তাকে বিবরণপত্র বলে। এ কোম্পানিকে কাজ শুরুর অনুমতিপত্র সংগ্রহের সময় বিবরণপত্র নিবন্ধকের কাছে জমা দিতে হয়। এতে কোম্পানির প্রয়োজনীয় সব বিষয় উল্লেখ করে জনসাধারণকে কোম্পানির শেয়ার কিনতে উদ্বুদ্ধ করা হয়।

স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয় কেন?

স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান, যাতে কোম্পানির মৌলিক বিষয়াবলি (কোম্পানির উদ্দেশ্য, কার্যক্ষেত্র ও ক্ষমতার সীমা প্রভৃতি) লিপিবদ্ধ থাকে। কোম্পানির মূল দলিল হিসেবে স্মারকলিপিতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সদস্যদের সম্মতি উল্লেখ থাকে। এটি ছাড়া কোনো কোম্পানি সরকারি অনুমতি পায় না। এর মাধ্যমে কোম্পানি তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক তৈরি করে। এসব … Read more

কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?

কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় সমবায় সমিতি। এতে কোনো ব্যক্তি সদস্য হতে পারে না। কমপক্ষে ১০টি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয়। এ সমবায় সমিতির উদ্দেশ্য হলো সদস্য সমিতিগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করা। এছাড়া এটি সমিতিগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। মূলত কেন্দ্রীয় সমবায় সমিতি কোনো থানা, … Read more

সমবায় উপবিধি বলতে কি বোঝায়?

সমবায় সমিতির পরিচালনাসংক্রান্ত সব নিয়মকানুন যে দলিলে লেখা থাকে, তাকে সমবায় উপবিধি বলে। এটি সমবায়ের মূল বা প্রধান দলিল। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। এর বাইরে কোনো কাজ করা সমবায় সমিতির জন্য বৈধ নয়। এ উপবিধির বাইরে কোনো সমস্যা উদ্ভব হলে তা সমবায় নিবন্ধকের অনুমতি নিয়ে মীমাংসা করতে হয়।  এক্ষেত্রে … Read more

সমবায় সংগঠন গড়ে ওঠার কারণ কী?

নিম্ন ও মধ্যবিত্ত সমমনা ব্যক্তি নিজেদের আর্থিক স্বচ্ছলতা আনতে যে সমিতি গড়ে তোলে, তাকে সমবায় সংগঠন বলে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তা থেকে সমবায়ের উৎপত্তি। কারণ শিল্পবিপ্লব ও প্রযুক্তিনির্ভর বৃহদায়তন ব্যবসায় সংগঠনের কারণে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত মজবুত হয়। এর স্বল্প ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ আর্থিকভাবে দুরবস্থার সম্মুখীন হয়। এর বৈষম্য দূর করার … Read more

সমবায়ের মৌলিক আদর্শ কী?

সমবায়ের মৌলিক আদর্শ হলো একতা, সাম্য, সহযোগিতা, পারস্পরিক আস্থা, বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায়ের সদস্যরা একতা, সাম্য ও সহযোগিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমবায় সমিতি গঠন করে। নিজেদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস তাদেরকে উদ্যমী, আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তোলে। সমবায় সমিতি গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শকে অনুসরণ করে। এতে প্রত্যেক সদস্যের ভোট দেওয়ার অধিকার আছে।

error: Content is protected !!