কোটা কি?

সরকার আরোপিত একটি বাণিজ্য সীমা যা একটি দেশ কি পরিমাণ বা আর্থিক মূল্যের পণ্যসমূহ একটি নির্দিষ্ট সময়ে আমদানী বা রপ্তানী করতে পারে তা নির্ধারণ করে দেয় তাকে আনুপাতিক স্বীকৃত অংশ বা কোটা বলা হয়। একটি পণ্য যা একটি দেশ ত্যাগ বা একটি দেশে প্রবেশ করতে পারে তার পরিমাণের ওপর একটি সীমাকে কোটা বা আনুপাতিক স্বীকৃত … Read more

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি?

প্রত্যেক রাষ্ট্রেই সরকারের তিনটি বিভাগ আছে। যেমন− আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ আইন অনুযায়ী শাসন করে এবং বিচার বিভাগ আইন লঙ্ঘনকারীর বিচার করে শাস্তি প্রদান করে। তবে সরকারের এই তিন ধরনের ক্ষমতা কোন এক বিভাগের হাতে থাকা ঠিক নয়। তাতে সরকার স্বেচ্ছাচারী হতে পারে। তাই প্রত্যেক … Read more

কোষ বিভাজন এবং তার প্রকারভেদ (Cell Division and its Classifications)

প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাবৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ বিভাজনঃযে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে। কোনাে কোনাে জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী (unicellular) জীব, যেমন … Read more

শেয়ার বলতে কি বোঝায়?

কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র ও সমান একককে শেয়ার বলে। নিয়ম অনুযায়ী কোম্পানির সংগঠনের মোট মূলধনকে নির্দিষ্ট সমমূল্যের ক্ষুদ্র সমান এককে ভাগ করা হয়। এরূপ প্রতিটি একক শেয়ার মূলধনের অংশ। তাই এ একক কেনার মাধ্যমে প্রত্যেক শেয়ারহোল্ডার কোম্পানির আংশিক মালিকানা লাভ করেন। যিনি শেয়ার কেনেন তাকে শেয়ারহোল্ডার এবং শেয়ার বিক্রয় থেকে সংগৃহীত অর্থকে শেয়ার মূলধন বলে।

পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কি বোঝ?

যে কোম্পানির সদস্য সর্বনিম্ন সাতজন ও সর্বোচ্চ এর শেয়ার দ্বারা সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানি নিবন্ধিত হয়ে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এ কোম্পানি গঠন করা তুলনামূলকভাবে কঠিন। এ কোম্পানির সদস্যদের দায় তাদের শেয়ার মূলধনের পরিমাণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাই কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি … Read more

কর্মী অংশীদার কাকে বলে?

শুধু নিজস্ব শ্রম ও দক্ষতা নিয়োজিত রেখে কোনো ব্যক্তি অংশীদার হলে, তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না। কিন্তু তারা লাভ-ক্ষতিতে অংশগ্রহণ এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। ব্যবসায় পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লভ্যাংশ দেওয়া হয়। এক্ষেত্রে কর্মী অংশীদার ব্যবসায়ে নিজস্ব শ্রম ও দক্ষতা বিনিয়োগ করে।

যৌথ মূলধনী ব্যবসায়ের গঠনতন্ত্র বলতে কী বোঝায়?

যৌথ মূলধনী ব্যবসায়ের গঠনতন্ত্র বলতে স্মারকলিপিকে বোঝায়। এ দলিলে যৌথ মূলধনী কোম্পানির মৌলিক বিষয়গুলো (নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন ও সম্মতি) সংক্ষেপে লিপিবদ্ধ থাকে। এটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। কারণ, স্মারকলিপি ছাড়া কোম্পানি গঠিত হতে পারে না। এর আওতার বাইরে কোম্পানি কোনো কাজও করতে পারে না। তাই স্মারকলিপিকে কোম্পানির গঠনতন্ত্র বলে।

কোম্পানি ব্যবসায় দেশে কীভাবে পুঁজি গঠন করে?

কোম্পানি ব্যবসায় দেশে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে পুঁজি গঠন করে। কোম্পানিতে বিনিয়োগ একটি লাভজনক ও উত্তম বিনিয়োগ ক্ষেত্র। তাই বিভিন্ন স্তরের বিনিয়োগকারীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বাড়ে। উক্ত সঞ্চয় শেয়ার কেনার মাধ্যমে বিনিয়োজিত মূলধনে পরিণত হয়। এছাড়া মানুষ ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট হারে সুদ প্রাপ্তির আশায় কোম্পানির ঋণপত্রে বিনিয়োগ করে। এভাবে কোম্পানি ব্যবসায় দেশে পুঁজি গঠনে … Read more

error: Content is protected !!