তাপমাত্রা কাকে বলে?
তাপমাত্রা পরিমাপের স্কেল তাপমাত্রার তিনটি স্কেল ব্যবহার হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহার হয় সেলসিয়াস স্কেল। কিন্তু অনেকসময় ফারেনহাইট স্কেলও ব্যবহৃত হয়। আর পদার্থবিজ্ঞান ও রসায়নে বেশি ব্যবহৃত হয় কেলভিন স্কেল।
তাপমাত্রা পরিমাপের স্কেল তাপমাত্রার তিনটি স্কেল ব্যবহার হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহার হয় সেলসিয়াস স্কেল। কিন্তু অনেকসময় ফারেনহাইট স্কেলও ব্যবহৃত হয়। আর পদার্থবিজ্ঞান ও রসায়নে বেশি ব্যবহৃত হয় কেলভিন স্কেল।
নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গবেগ বলে।
যে পর্যাবৃত্ত আল্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে।
স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।
স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাংক বলে।
কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে। তাপধারণ ক্ষমতা বস্তুর উপাদান এবং ভরের উপর নির্ভরশীল। এর একক JK-1। কোনো বস্তুর তাপধারণক্ষমতা 10 JK-1 বলতে বুঝায় যে ঐ বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 10 J তাপের প্রয়োজন।
যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটায় তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
মাটির তৈরি কলসির গায়ে অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মধ্য দিয়ে পানি বাইরের দেয়ালে আসে। বাইরের দেয়ালের এই পানি পরে স্বতঃবাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ কলসির পানি হতে গ্রহণ করে। ফলে কলসির পানির তাপমাত্রা কমে যায়। তাই গ্রীষ্মকালে মাটির কলসির পানি ঠাণ্ডা থাকে।