উদ্যোক্তা কাকে বলে?

একটি সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে। একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোন চাকরি বা কারো অধিনস্ত না থেকে নিজে থেকেই কোন ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন তখন তাকে উদ্যোক্তা বলা হয় ।

অ্যাসাইনমেন্ট কাকে বলে?

অ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ যা দেওয়া হয় মূলত পড়াশোনার অংশ হিসেবে। অ্যাসাইনমেন্টের সাথে লিখিত কাজ এবং ব্যবহারিক কাজও জড়িত। ১. অ্যাসাইনমেন্ট হ’ল শিক্ষার্থীদের ঘরে বসে দেওয়া কাজের একটি অংশ।২. অ্যাসাইনমেন্ট হ’ল একটি কাজ যা কাউকে দেওয়া হয়, সাধারণত তাদের কাজের অংশ হিসাবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের বাড়িতে করার জন্য যে কাজ দেয়া হয় তাকে … Read more

ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও। ভেক্টর রাশির বৈশিষ্ট্য

ভেক্টর রাশিঃ যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।অর্থাৎ যে রাশিকে পরিমাপ করার জন্য বা যে রাশিকে ঠিক মত প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, মন্দন, টর্ক, বিনতি কোণ, বলের ঘাত বা … Read more

বন্দুক থেকে গুলি বের হলে কার গতিশক্তি বেশি হবে?

আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি বস্তুর ভর ও গতিবেগের ওপর নির্ভরশীল। বন্দুক ও গলির ভরের মধ্যে বন্দুকের ভর অনেক বেশি। আবার, বন্দুকের বেগের চেয়ে গুলির বেগ অনেক বেশি হয়। কিন্তু গতিশক্তি ভরের সমানুপাতিক হলেও বেগের বর্গের সমানুপাতিক হওয়ায় বন্দুকের তুলনায় গুলির গতিশক্তি বেশি হবে।

কিলোওয়াট ঘণ্টা কি?

1 kWh ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টায় যে কাজ সম্পন্ন করে তাকে 1 kWh বা এক কিলোওয়াট ঘণ্টা বলে। সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব-নিকাশের সময় কিলোওয়াট ঘণ্টা (kWh) এককটি ব্যবহার করা হয়।  এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলে।1 kWh = 3.6×106 J

নাস্তিক কাকে বলে?

যে ব্যক্তি সৃষ্টি কর্তার অস্তিত্বে বিশ্বাস করে না, তাকেই নাস্তিক বলে। তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করেন এবং প্রাকৃতিক উপায়ে সবকিছুর ব্যাখ্যা দেন। সাধারণভাবে নাস্তিকদের ধর্মহীন বলে বিবেচনা করা যায়। অর্থাৎ তারা কোনো ধর্মকেই বিশ্বাস করেন না। সকল নাস্তিকদের মধ্যে মিল হলো তারা সবাই সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করেন।

পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয় কেন?

তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়। তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লব্ধ করে সহজে তাপমাত্রা নিরূপন করা যায়। এই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয়। এর কারণ হলো যে, তাপ দিলে পারদ প্রসারিত হয়। তাপমাত্রার পরিবর্তনের সাথে পারদের উচ্চতা পরিবর্তন … Read more

error: Content is protected !!